Chanar Dalna Recipe: নিরামিষ রান্নার অপূর্ব স্বাদ। ঘরে বানিয়ে ফেলুন ছানার ডালনা

ছানার ডালনার তুলনা হয়‌না। বাঙালির প্রিয় রান্না।এটি নিরামিষ হলেও স্বাদে ভরপুর। ছানা ও মশলা মিলিয়ে তৈরি এই পদ

পরোটা কিংবা রুটি। অথবা রাইস। যার সাথেই খান না কেন, ছানার ডালনার তুলনা হয়‌না। বাঙালির প্রিয় রান্না।এটি নিরামিষ হলেও স্বাদে ভরপুর। ছানা ও মশলা মিলিয়ে তৈরি এই পদ। জেনে নিন কীভাবে রান্না করবেন।

প্রথমে জেনে নিন কী লাগবে। ছানা – ২৫০ গ্রাম, আলু – ২টি মাঝারি টুকরো করে কাটা,টমেটো – ১টি কুচি করা, আদা বাটা – ১ চা চামচ, জিরে গুঁড়ো – ১/২ চা চামচ, ধনে গুঁড়ো – ১ চা চামচ, হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ, গরম মসলা – ১/২ চা চামচ, তেজপাতা – ১টি, শুকনো লঙ্কা – ১টি, ঘি – ১ চা চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, নুন ও চিনি – স্বাদমতো।

এবার জেনে নিন কীভাবে রান্না করবেন। প্রথমে ছানাকে হালকা চেপে চৌকো করে কেটে নিন। চাইলে হালকা ভেজে নিতে পারেন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর আলু দিয়ে হালকা ভেজে নিন। আদা বাটা, টমেটো ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষতে থাকুন। মশলা কষে গেলে সামান্য জল দিয়ে আবার নাড়তে থাকুন। এখন ছানার টুকরো গুলি দিয়ে দিন।প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে রান্না করুন। আলু সিদ্ধ হলে নুন, চিনি ও ঘি দিয়ে ২ মিনিট ফুটিয়ে গরম মসলা ছড়িয়ে দিন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement