Chennai: মাথা নেই, অঙ্গবিহীন দেহ উদ্ধার চেন্নাইয়ের লেকে, বছর শেষে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লেকে ডুবুরি নামিয়ে তদন্ত চালায় পুলিশ। মিলেছে একটি কাটা পা। পুলিশের অনুমান, কাটা পাটি ওই মৃতদেহের। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

Chennai: মাথা নেই, অঙ্গবিহীন দেহ উদ্ধার চেন্নাইয়ের লেকে, বছর শেষে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Murder, Representational Image (Pixabay)

চেন্নাই, ৩১ ডিসেম্বরঃ মাথা নেই, অঙ্গবিহীন দেহ লেক থেকে উদ্ধার। শনিবার ৩০ ডিসেম্বর চেন্নাইয়ের (Chennai) চেম্বারমবাক্কাম লেকে এমন বীভৎস এক দেহ উদ্ধার করলেন মৎস্যজীবীরা। দেহ দেখে আঁতকে ওঠার অবস্থা।

আরও পড়ুনঃ ক্রিকেট খেলতে গিয়ে হার্ট অ্যাটাক, মাঠেই মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার

লেক থেকে দেহ উদ্ধারের খবর দেওয়া হয় পুলিশে। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় চেন্নাই পুলিশের (Chennai Police) একটি দল। লেকে ডুবুরি নামিয়ে তদন্ত চালায় পুলিশ। মিলেছে একটি কাটা পা। পুলিশের অনুমান, কাটা পাটি ওই মৃতদেহের। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ ছেলের কান্নায় বিরক্ত মা, দুধের শিশুর গলা টিপে খুনের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, মৃত দেহের বয়স আনুমানিক ৩০ বছর। পেটে ছুরির কোপ রয়েছে একাধিক। খুনের প্রমাণ লোপাটের চেষ্টায় হাত, পা, মুণ্ডু কেটে দেহটি পাথরের সঙ্গে বেঁধে লেকে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনার বিশদ তদন্ত করছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Dec 31, 2023 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).