Bengaluru Shocker: কাশ্মীর থেকে দুই বান্ধবীদের বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২ অভিযুক্ত
একসঙ্গে কলেজে পড়াশুনা করেছেন তাঁরা। চাকরি সূত্রে দুই তরুণী থাকেন কাশ্মীর। অভিযুক্ত দুই যুবক এমবিএ নিয়ে পড়াশুনা করছেন বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারিঃ কাশ্মীর (Kashmir) থেকে দুই বান্ধবীকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করেন দুই যুবক। মঙ্গলবার কর্ণাটক পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। বাড়িতে বন্ধুরা মিলে আনন্দ, হুল্লোড় করবে, এই বলে দুই বান্ধবীকে কাশ্মীর থেকে ডেকে পাঠান বেঙ্গালুরুর (Bengaluru Shocker) দুই যুবক। কিন্তু আনন্দ হৈচৈয়ের মাঝেই দুই বান্ধবীকে ধর্ষণের চেষ্টা করে তাঁরা। যুবকদের খপ্পর থেকে কোন রকমে পালিয়ে বাঁচেন তাঁরা। এরপর সোজা পৌঁছান বেঙ্গালুরুর বিবেকনগর পুলিশ স্টেশনে।
আরও পড়ুনঃবিষাক্ত সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে নির্মম পরিণতি, মারণ ছোবলে মৃত্যু ব্যক্তির
পুলিশ সূত্রে খবর, একসঙ্গে কলেজে পড়াশুনা করেছেন তাঁরা। চাকরি সূত্রে দুই তরুণী থাকেন কাশ্মীর। অভিযুক্ত দুই যুবক এমবিএ নিয়ে পড়াশুনা করছেন বেঙ্গালুরুতে। গত ৫ ফেব্রুয়ারি দুই বান্ধবীকে কাশ্মীর থেকে বেঙ্গালুরুতে (Bengaluru Shocker) ডাকেন তাঁরা। একসঙ্গে সব পুরনো বন্ধুরা মিলে হুল্লোড় করবে রাতভোর।
আরও পড়ুনঃ জঘন্য, ৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪২ বছরের প্রোঢ়
আজকালকার দিনে তরুণ প্রজন্মের কাছে একসঙ্গে বসে বন্ধুদের আড্ডা মানেই সেখানে পানীয় হিসাবে থাকবে অ্যালকোহল। স্বাভাবিক ভাবেই তাঁদের সেই পার্টিতেও তা ছিল। পুলিশ জানায়, রাত ২ টো অবধি এদিন তাঁদের পার্টি চলেছে। এরপর নেশাগ্রস্থ দুই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। কোন ক্রমে তাঁদের হাত থেকে পালিয়ে বাথরুমে ঢুকে পড়েন দুজনে। সেখানেই গোটা রাতটা কাটিয়ে দিনের আলো ফুটতেই পালিয়ে যান তাঁরা। সোজা থানায় গিয়ে অভিযুক্ত দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।
(The above story first appeared on LatestLY on Feb 07, 2023 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

