Bengaluru: বিমানে সহ-যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ৫২ বছর বয়সী ব্যক্তি
বিমানে সহ-যাত্রীকে যৌন হেনস্থা অভিযোগে ৫২ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার।
বেঙ্গালুরু: বিমানে সহ-যাত্রীকে যৌন হেনস্থা অভিযোগে ৫২ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার। বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম শঙ্করানারায়ণ রেঙ্গানাথন। ভুক্তভোগী ৩২ বছর বয়সী ওই মহিলা বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিআইএএল) থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।
অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা ওই মহিলার অভিযোগ, গত ৬ নভেম্বর তিনি লুফথানসা এয়ারলাইন্সে ফ্রাঙ্কফুর্ট থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। যাত্রার সময় তিনি ঘুমিয়ে পড়েন, সে সময় তাঁর পাশে বসে থাকা ব্যক্তি (অভিযুক্ত সহ-যাত্রী) তাঁর গোপনাঙ্গে হাত দেন। তখন মহিলাটির ঘুম ভেঙে যায় এবং এই দৃশ্য দেখতে পান। মহিলাটি তখনই এয়ারলাইন কর্মীদের ডেকে বিষয়টি সম্পর্কে তাঁদের জানান। মহিলার অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি ধারা ৩৪৫-এ (যৌন হয়রানি) -এর অধীনে একটি মামলা দায়ের করেছে ৷ আরও পড়ুন: Wife Swapping: ‘বউ অদলবদল’ এর নামে যৌন চক্র ফাঁস চেন্নাই পুলিশের, গ্রেফতার ৮জন যুবক আটক বিবাহিত মহিলারা
(The above story first appeared on LatestLY on Nov 09, 2023 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

