Karnataka Road Accident: কর্ণাটকে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ আহত ২৬

মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা (Karnataka Road Accident)। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত সাত জনের মত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ২৬।

Karnataka Road Accident: কর্ণাটকে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ আহত ২৬
Karnataka Road Accident. (Photo Credits: ANI)

হুবলি, ২৪ মে: মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা (Karnataka Road Accident)। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত সাত জনের মত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ২৬। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলি শহরে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাস ও লরি চালকের।

পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি কোলহাপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। অন্যদিকে লরির গতিমুখ ছিল ধারাওয়াদের দিকে। রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। এই সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বাসচালক। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পরবর্তী তদন্তও চলছে।

(The above story first appeared on LatestLY on May 24, 2022 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).