Andhra Pradesh Organ Donation on Wedding: বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার, অভিনব উদ্যোগে বিয়ের সিদ্ধান্ত যুগলের 

Andhra Pradesh Organ Donation on Wedding: বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার, অভিনব উদ্যোগে বিয়ের সিদ্ধান্ত যুগলের 
প্রতীকী ছবি

অমরাবতী, ২৭ ডিসেম্বরঃ বিয়েতে নতুন কিছু করতে চেয়েছিলেন যুবক। এমন কিছু যা আর পাঁচ জনের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। উৎসাহ জোগাবে অন্যদের। আর যেমন ভাবনা তেমন কাজ। বিয়ের সাত শপথের সঙ্গে অঙ্গদানের অঙ্গীকার (Organ Donation) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রপ্রদেশের যুবক সতীশ কুমার। হবু বরের সিদ্ধান্তে সহমত জানিয়েছেন কনেও (Andhra Pradesh Organ Donation on Wedding)। ফ্লিপকার্টের গোডাউনে লুট, খোয়া গেল লক্ষাধিক টাকার মাল

২৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন অন্ধ্রপ্রদেশের হবু দম্পতি সতীশ কুমার এবং সজীবা রানী। পূর্ব গোদাবরী জেলার নিদাদাভোলু শহরের কাছে ভেলিভেন্নু গ্রামের বাসিন্দা তাঁরা। দম্পতি নিজেদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুপ্রেরণা হয়ে উঠতে চেয়েছিলেন অন্যদের কাছে। তাই অভিনব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের যুগল (Andhra Pradesh Couple)। বিয়েতে নিতে চলেছেন অঙ্গদানের অঙ্গীকার (Organ Donation on Wedding)।

দম্পতি তাঁদের বিয়ের কার্ডে ছাপিয়েছেন সেই বার্তা। অতিথিদের হাতে বিয়ের কার্ড পৌঁছাতেই অবাক সকলে। বিয়ের কার্ডে দম্পতির অঙ্গদানের উদ্যোগ আগে কখনও দেখেননি তাঁরা। সেই সঙ্গে অতিথিদের অঙ্গদানের আর্জি জানিয়েছেন হবু দম্পতি। কার্ডে লেখা রয়েছে, ‘অঙ্গ দান করুণ, জীবন রক্ষক হয়ে উঠুন’।

হবু দম্পতির অভিনব উদ্যোগে সাড়া দিয়েছেন বহু অতিথি। জানা গিয়েছে, বর এবং বউয়ের পরিবার মিলিয়ে প্রায় ৬০ জন এগিয়ে এসেছেন অঙ্গদানের জন্যে। ২৯ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানে দম্পতির সঙ্গে আরও ৬০ জন অঙ্গদানের অঙ্গীকারে অঙ্গীভূত হবেন।

 

(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).