Alia Bhatt Property: মুম্বইয়ে কয়েক কোটির সম্পত্তি কিনলেন আলিয়া, দিদি শাহিনকে উপহারে দিলেন অ্যাপার্টমেন্ট
বান্দ্রা, মুম্বইয়ের সব থেকে বিলাসবহুল জায়গা। বান্দ্রা মুম্বইয়ে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায় করে সম্পত্তি কিনেছেন রণবীর ঘরনি।
মুম্বই, ২৫ এপ্রিলঃ পরিবারে সদস্য যখন বাড়ে মাথার উপর দায়িত্বও তখন বেড়ে যায়। রণবীর-আলিয়ার (Ranbir-Alia) পরিবারে এসেছে তাঁদের নতুন অতিথি। ছোট্ট রাহাকে (Raha) ঘিরেই এখন ‘রালিয়া’র গোটা জগৎ। রাহার সুরক্ষিত ভবিষ্যতের জন্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তারকা দম্পতি। মুম্বইয়ে (Mumbai) কয়েক কোটি টাকা খরচ করে সম্পত্তি কিনেছেন নায়িকা। বান্দ্রা, মুম্বইয়ের সব থেকে বিলাসবহুল জায়গা। বান্দ্রা মুম্বইয়ে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায় করে সম্পত্তি কিনেছেন রণবীর ঘরনি (Alia Bhatt Property)।
আরও পড়ুনঃ ‘আমায় বিয়ে করবেন সলমন’, দুবাইয়ের কনসার্ট মহিলার বিয়ের প্রস্তাবে কী বললেন অভিনেতা
মুম্বইয়ের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিশাল অঙ্কের সম্পত্তি আলিয়া (Alia Bhatt) কিনেছেন নিজের প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইন প্রোডাকশনের (Eternal Sunshine Production) নামে। শুধু কি তাই! নিজের জন্যে সম্পত্তি কেনার পাশাপাশি দিদি শাহিন ভাটকে (Shaheen Bhatt) দুটি অ্যাপার্টমেন্ট উপহারে দিয়েছেন বোন আলিয়া। যে অ্যাপার্টমেন্ট দুটির আনুমানিক দাম প্রায় ৮ কোটি।
তবে নায়িকার সম্পতি কেনার খবর পুরোপুরি ভাবে নিশ্চিত করেনি কোন সংবাদমাধ্যম।
আন্তর্জাতিক মঞ্চের ডাকে আলিয়া...
View this post on Instagram
চলতি বছরে প্রথমবার মেট গালার মঞ্চে পা রাখতে চলেছেন আলিয়া (Alia Bhatt)। আন্তর্জাতিক মঞ্চের ডাকে মঙ্গলবার মুম্বই ছেড়েছেন নায়িকা। এদিন সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছে তাঁর। তাঁর মুখের হাসিতেই স্পষ্ট যে, মেট গালার জন্যে তিনি সাংঘাতিক উত্তেজিত। পাপারাৎজির (Paparazzi) ক্যামেরায় যেমন হাসি মুখে ধরা দিয়েছেন তেমনই বিমানবন্দরে নায়িকার সঙ্গে ছবি তোলার জন্যে ভক্তরা এগিয়ে আসলে একগাল হাসি নিয়ে তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

