Maharashtra: জাভেরি বাজারে বোমা বিস্ফোরণ হবে, ভুয়ো ফোন কল করে পুলিশের জালে অভিযুক্ত

মুম্বইয়ের জমজমাট জাভেরি বাজার (Zaveri Bazaar ) এলাকায় রাখা আছে বোম। এমনই ভুয়ো কল করে পুলিশের জালে ব্যক্তি।

Maharashtra: জাভেরি বাজারে বোমা বিস্ফোরণ হবে, ভুয়ো ফোন কল করে পুলিশের জালে অভিযুক্ত
Arrested (Photo Credits: Pixabay/ Representational Image)

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: মুম্বইয়ের জমজমাট জাভেরি বাজার (Zaveri Bazaar ) এলাকায় রাখা আছে বোম। এমনই ভুয়ো কল করে পুলিশের জালে ব্যক্তি। অভিযুক্ত দীনেশ সুতার জাভেরি বাজারের বাসিন্দা। বিদ জেলার জামখেদ এলাকায় বোমা রাখা আছে। এই বলে রবিবার সকালে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে সে ফোন করে খবর দেয়। আরও একটি ফোন করে বলে জাভেরি বাজারেও রাখা আছে বোমা। আরও পড়ুন-Telangana Minister KT Rama Rao Slams IndiGo: ইংরেজি জানেন না, তেলুগুভাষী মহিলা যাত্রীকে আসন থেকে সরিয়ে দিল ইন্ডিগো, কী হল তারপর?

এই খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড।  তবে ঘটনাস্থলে কিছু না পেয়ে ফোন কলের সূত্র ধরে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।  লোকমান্য তিলক মার্গ থানার পুলিশ কর্তারা দীনেশকেই জিজ্ঞাসা করেন কোথায় বোমা আছে দেখিয়ে দেওয়া হোক। তারপর ফাঁদ পেতে অভিযুক্তকে ধরা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তের মানসিক পরিস্থিতি ভাল নেই।  সম্প্রতি প্রেমীকার সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে। পরবর্তী তদন্ত জারি রয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 19, 2022 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).