Mumbai City Center Mall Fire: মুম্বইয়ের শপিংমলে বিধ্বংসী আগুন, লাগোয়া আবাসন থেকে উদ্ধার ৩ হাজার ৫০০ জনকে

সপ্তমীর ভোরে দেশের বাণিজ্য নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত দুই দমকলকর্মী। বৃহস্পতিবার রাত ৮.৫৩ নাগাদ শপিং মলের প্রথম লেভেলে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে লেভেল ৩ এবং লেভেল ৫-এ। আগুন কোনওভাবেই নিয়ন্ত্রণে না আসায় ভোর রাত ২.৪১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় বাড়তি দমকল বাহিনী। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে শুক্রবার ভোর রাতে আগুন লেগে যায়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাংকার এবং ২৫০ জন দমকল কর্মী। শপিং মলের পাশেই রয়েছে ৫৫ তলার অর্কিড এনক্লেভ বিল্ডিং। সেখান থেকে আবাসিকদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Mumbai City Center Mall Fire: মুম্বইয়ের শপিংমলে বিধ্বংসী আগুন, লাগোয়া আবাসন থেকে উদ্ধার ৩ হাজার ৫০০ জনকে
মুম্বইয়ে সিটি সেন্টার মলে আগুন (Photo Credits: Twitter)

মুম্বই, ২৩ অক্টোবর: সপ্তমীর ভোরে দেশের বাণিজ্য নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত দুই দমকলকর্মী। বৃহস্পতিবার রাত ৮.৫৩ নাগাদ শপিং মলের প্রথম লেভেলে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে লেভেল ৩ এবং লেভেল ৫-এ। আগুন কোনওভাবেই নিয়ন্ত্রণে না আসায় ভোর রাত ২.৪১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় বাড়তি দমকল বাহিনী। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে শুক্রবার ভোর রাতে আগুন লেগে যায়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাংকার এবং ২৫০ জন দমকল কর্মী। শপিং মলের পাশেই রয়েছে ৫৫ তলার অর্কিড এনক্লেভ বিল্ডিং। সেখান থেকে আবাসিকদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: ৪ হাজার ১৫৭ জন নতুন করোনা আক্রান্ত, ষষ্ঠীর রেকর্ড সংক্রমণে সপ্তমীর বাংলায় আশঙ্কার মেঘ

এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দলকল কর্মীরা। যে দুই দমকল কর্মী আহত হয়েছেন তাঁরা হলেন শামরাও জালান বানজারা এবং রমেশ প্রভাকর চাউগলে। দু’জনকেই চিকিত্‍সার জন্যে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতালে। আহত দমকলকর্মীদের একজনের আঘাত গুরুতর। তাঁকে নিকটবর্তী জে জে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মলের দ্বিতীয় তলে এক মোবাইলের দোকানেই প্রথমে আগুন লাগে। ওই ফ্লোরে বেশিরভাগই মোবাইল ও অ্যাকসেসরিজের দোকান। কয়েকটি অন্যান্য জিনিষের দোকানও রয়েছে।

(The above story first appeared on LatestLY on Oct 23, 2020 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).