Delhi: রাজধানীর হাসপাতালে গণধর্ষণের শিকার রোগীর আত্মীয়া, রক্ষী-সহ ধৃত ৩

এবার হাসপাতালের পার্কিংলটে গণধর্ষণের (Gangrape) শিকার মহিলা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির রোহিণী জেলায়। এই ঘটনায় হাসপাতালের রক্ষী-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার হাসপাতালের এক রক্ষী যখন রোগীদের পরিবারের লোকজনকে ওয়েটিংরুমে খুঁজতে যায় তখনই সেখানে উপস্থিত এক মহিলা তাঁর সঙ্গে থাকা রোগীর বর্ণনা দিতে ব্যর্থ হলেই সুযোগ নেয় ওই রক্ষী। অভিযোগ, হাসপাতালের দুই প্রাক্তন বাউন্সার প্রবীণ ও মণীশকে জুটিয়ে সেই মহিলাকে পার্কিংলটে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই প্রসঙ্গে রোহিণীর ডিসিপি পিকে মিশ্র বলেন, এই ঘটনার পরেই এক বন্ধুকে নিয়ে হাসপাতালে পৌঁছান নির্যাতিতা।

Delhi: রাজধানীর হাসপাতালে গণধর্ষণের শিকার রোগীর আত্মীয়া, রক্ষী-সহ ধৃত ৩
প্রতীকী ছবি (Photo Credits: ANI)

 নতুন দিল্লি, ৪ নভেম্বর: এবার হাসপাতালের পার্কিংলটে গণধর্ষণের (Gangrape) শিকার মহিলা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির রোহিণী জেলায়। এই ঘটনায় হাসপাতালের রক্ষী-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার হাসপাতালের এক রক্ষী যখন রোগীদের পরিবারের লোকজনকে ওয়েটিংরুমে খুঁজতে যায় তখনই সেখানে উপস্থিত এক মহিলা তাঁর সঙ্গে থাকা রোগীর বর্ণনা দিতে ব্যর্থ হলেই সুযোগ নেয় ওই রক্ষী। অভিযোগ, হাসপাতালের দুই প্রাক্তন বাউন্সার প্রবীণ ও মণীশকে জুটিয়ে সেই মহিলাকে পার্কিংলটে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই প্রসঙ্গে রোহিণীর ডিসিপি পিকে মিশ্র বলেন, এই ঘটনার পরেই এক বন্ধুকে নিয়ে হাসপাতালে পৌঁছান নির্যাতিতা। গোটা ঘটার বিবরণ দেওয়ায় সঙ্গে সঙ্গেই অভিযোগ দায়ের হয়। এরপর শনি ও রবিবারেই ৩ ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: সংকট পুরোপুরি না কাটলেও আগের থেকে ভালো আছেন সৌমিত্র

জানা গিয়েছে, ধৃত রক্ষী ওই হাসপাতালেই কর্মরত। বাকি দুই ধৃত হাসপাতালে বাউন্সার হিসেবে কাজ করত এক সময়। বর্তমানে তারা কোথায় কী করে জানা যায়নি। তবে কর্মী না হলেও নিয়মিত হাসপাতালে আসত ওই ২ জন। এদিকে হাসপাতালের রক্ষী কিনা রোগীর আত্মীয়াকে ধর্ষণ করেছে। খবর পেয়েই অভিযুক্তকে পত্রপাঠ বিদায় করেছে। এই তিন ধৃত হাসপাতাল চত্বরে আরও কী কী দুষ্কর্ম করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হাসপাতাল চত্বরে গণধর্ষণের খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

(The above story first appeared on LatestLY on Nov 04, 2020 09:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).