Gurugram Shocker: এবার ভেন্টিলেশনে চিকিৎসাধীন তরুণীকে ধর্ষণ হাসপাতাল কর্মীর, গুরুগ্রামে চাঞ্চল্য

এবার আইসিইউ-তে (ICU Ventilator) থাকা রোগিণীর উপরে চলল নারকীয় অত্যাচার। গুরুগ্রামের এক হাসপাতালের ইটেনসিভ কেয়ার ইউনিটে অর্ধচেতন তরুণীকে ধর্ষণ করল হাসপাতালের কর্মী। নির্যাতিতার বয়স ২১ বছর। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে এরপর মঙ্গলবার পুরোপুরি জ্ঞান ফিরে পাওয়ার পর নির্যাতিতা তরুণী হাতে লিখে গোটা ঘটনাটি তাঁর বাবাকে জানান। পরে তরুণীর পরিবারের তরফে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়। টিবি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। হাসপাতালের আইসিইউতে তাঁকে রীতিমতো আইসোলেশনে রাখা হয়েছিল।

Gurugram Shocker: এবার ভেন্টিলেশনে চিকিৎসাধীন তরুণীকে ধর্ষণ হাসপাতাল কর্মীর, গুরুগ্রামে চাঞ্চল্য
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

গুরুগ্রাম, ২৯ অক্টোবর: এবার আইসিইউ-তে (ICU Ventilator) থাকা রোগিণীর উপরে চলল নারকীয় অত্যাচার। গুরুগ্রামের এক হাসপাতালের ইটেনসিভ কেয়ার ইউনিটে অর্ধচেতন তরুণীকে ধর্ষণ করল হাসপাতালের কর্মী। নির্যাতিতার বয়স ২১ বছর। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে এরপর মঙ্গলবার পুরোপুরি জ্ঞান ফিরে পাওয়ার পর নির্যাতিতা তরুণী হাতে লিখে গোটা ঘটনাটি তাঁর বাবাকে জানান। পরে তরুণীর পরিবারের তরফে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়। টিবি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। হাসপাতালের আইসিইউতে তাঁকে রীতিমতো আইসোলেশনে রাখা হয়েছিল। এই ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রীতিমতো প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা, কেন তাঁর মেয়েকে আইসিইউ-তে দেখভালের জন্য পুরুষকর্মী রাখা হল? আরও পড়ুন-Smriti Irani Tested Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

চলতি মাসের গোড়াতেই বাবার বন্ধুর যৌন লালসার শিকার হয় বছর ছয়েকের নাবালিকা। নারকীয় ঘটনাটি ঘটে মুম্বইয়ের আরে কলোনিতে। অভিযুক্তের নাম রাধারমণ পাণ্ডে(৩০)। কুকর্ম করে পুলিশি জালে ধরা পড়েছে ওই ধর্ষক। গত কয়েকমাসে দেশে মহিলাদের উপরে নৃশংস অত্যাচার হু হু করে বেড়েছে। হাথরাসে দলিত কন্যার গণধর্ষণ ও মত্যু। এবং মৃত্যুর পরে জোর করে পুলিশের দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। মাত্র কয়েকদিন আগের ঘটনা। সেই রেশ এখনও চলছে। একের পর এক অপরাধ বেড়েই চলছে। মহিলাদের উপরে অত্যাচার ঊর্ধ্বমুখী। যোগী প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনার কারণে উত্তরপ্রদেশ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

(The above story first appeared on LatestLY on Oct 29, 2020 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).