Coronavirus: আতঙ্ক বাড়ছে! ধারাবিতে নতুন করে ৮ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নমুনা

আতঙ্ক বাড়িয়ে মুম্বইয়ের (Mumbai) ধারাবিতে (Dharavi) নতুন করে মিলল করোনার খোঁজ। শুক্রবার নতুন করে ফের ৮ জনের শরীরে মিলল করোনা নমুনা। ধারাবিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩০৯। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫১ এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।

Coronavirus: আতঙ্ক বাড়ছে! ধারাবিতে নতুন করে ৮ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নমুনা
Coronavirus Outbreak in India (Photo Credits: IANS)

মুম্বই, ৩ জুলাই: আতঙ্ক বাড়িয়ে মুম্বইয়ের (Mumbai) ধারাবিতে (Dharavi) নতুন করে মিলল করোনার খোঁজ। শুক্রবার নতুন করে ফের ৮ জনের শরীরে মিলল করোনা নমুনা। ধারাবিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩০৯। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫১ এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।

আইসিএমআরের তথ্যানুযায়ী, দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮,২১৩। ২ জুলাই পর্যন্ত দেশে মোট ৯২,৯৭,৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২ জুলাই, মাত্র ১ দিনে মোট করোনা টেস্ট হচ্ছে ২,৪১,৫৭৬। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে। রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৮৬,৬২৬, মোট মৃত্যু হয়েছে ৮,১৭৮।

(The above story first appeared on LatestLY on Jul 03, 2020 07:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).