Sonali Phogat: 'মৃতদেহ নীল, বিজেপির নেতারা সহায্য করছেন না', সোনালীকে ধর্ষণের পর খুন করা হয়, অভিযোগ ভাইয়ের

সোনালীর ভাই বলেন, তাঁর দিদি সারা জীবন বিজেপির জন্য কাজ করে গিয়েছেন। অথচ বিজেপি নেতারা এখন আর তাঁদের সাহায্য করছেন না। তবে তাঁরা বিচার চান। সেই কারণে সোনালীর মৃতদেহের ময়না তদন্ত তাঁরা দিল্লির এমস থেকে করাতে চান বলেও জানান রিঙ্কু ঢাকা।

Sonali Phogat: 'মৃতদেহ নীল, বিজেপির নেতারা সহায্য করছেন না', সোনালীকে ধর্ষণের পর খুন করা হয়, অভিযোগ ভাইয়ের
Sonali Phogat (Photo Credit: Inatgram)

গোয়া, ২৫ অগাস্ট: বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা বিজেপি নেত্রী সোনালী ফোগাটের (Sonali Phogat) মৃত্যু ঘিরে রহস্য ঘনাতে শুরু করেছে। বিজেপি নেত্রীর মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টে হার্ট অ্যাটাকের উল্লেখ থাকলেও, তা মানতে নারাজ পরিবার। সোনালীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রীর ভাই। যা নিয়ে তোলপাড় শুরু হলে, সোনালী ফোগাটের ভাই পুলিশের দ্বারস্থ হন। যদিও সোনালী ফোগাটের ভাই অভিযোগ করেন, তাঁদের এফআইআর নিচ্ছে না পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে সন্দেহজনক কিছু পেলে, চিকিৎসকের কথা অনুযায়ী তবেই অভিযোগ দায়ের করা হবে বলে সোনালীর পরিবারকে জানানো হয় পুলিশের তরফে। যা নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেন সোনালী ফোগাটের ভাই রিঙ্কু ঢাকা।

সোনালীর ভাই বলেন, তাঁর দিদি সারা জীবন বিজেপির (BJP) জন্য কাজ করে গিয়েছেন। অথচ বিজেপি নেতারা এখন আর তাঁদের সাহায্য করছেন না। তবে তাঁরা বিচার চান। সেই কারণে সোনালীর মৃতদেহের ময়না তদন্ত তাঁরা দিল্লির এমস থেকে করাতে চান বলেও জানান রিঙ্কু ঢাকা।

আরও পড়ুন: Raju Srivastav: সুখবর, ১৫ দিন পর জ্ঞান ফিরল কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের

সোনালী ফোগাটের ভাইয়ের আরও অভিযোগ, মৃত্যুর পর দিদির মৃতদেহ তিনি দেখেছেন। মৃত্যুর পর সোনালীর দেহ, কান সব নীল হয়ে যায়। বিষক্রিয়ার জেরে মৃত্যু হলে, তবেই মৃতদেহের রং এমন পালটে যায় বলেও মত প্রকাশ করেন রিঙ্কু ঢাকা। মৃত্যুর পর সোনালীর শরীরের রং যেভাবে পালটে যায়, তাতে তাঁরা নিশ্চিত, দিদির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি। গোয়ায় দাঁড়িয়ে এমনও মন্তব্য করতে শোনা যায় সোনালী ফোগাটের ভাইকে।

(The above story first appeared on LatestLY on Aug 25, 2022 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).