Thane Shocker: বাডির দরজার কাছে চটি খুলে রাখার জের, প্রতিবেশীকে খুন করল দম্পতি

প্রতিবেশী এক দম্পতির বাড়ির দরজার কাছে চটি খুলে রেখেছিলেন এক ব্যক্তি। এর জেরে তাঁকে খুন করল ওই দম্পতি। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের নয়া নগরে।

Thane Shocker: বাডির দরজার কাছে চটি খুলে রাখার জের, প্রতিবেশীকে খুন করল দম্পতি
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

থানে: প্রতিবেশী এক দম্পতির (Neighbour Couple) বাড়ির দরজার (House Door) কাছে চটি খুলে (Slipper) রেখেছিলেন এক ব্যক্তি। এর জেরে তাঁকে খুন করল ওই দম্পতি। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) থানের (Thane) নয়া নগরে (Naya Nagar)।

রবিবার এপ্রসঙ্গে নয়া নগর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর জিলানি সঈদ (Police inspector Jilani Sayed) জানান, ওই দম্পতি ও মৃত ব্যক্তি একে অপরের উল্টো দিকের বাড়িতে থাকতেন। তাদের মধ্যে মাঝে মধ্যেই একে অপরের বাড়ির দরজার সামনে চটি খুলে রাখা নিয়ে গণ্ডগোল (Argument) হত। শনিবার রাতে সেই বিষয় নিয়ে গণ্ডগোল চলাকালীন দম্পতির সঙ্গে তাদের প্রতিবেশীর মারামারি (Fight) শুরু হয়ে যায়।

তিনি আরও জানান, মারামারির ফলে গুরুতর জখম (jnjuries) হন ৫৪ বছরের অফসর ক্ষেত্রী (Afsar Khatri)। পরে ঘটনাস্থলেই মৃত্যু (died) হয় তাঁর। বিষয়টি জানতে পারার পরেই খুনের মামলা দায়ের করে ওই মহিলাকে গ্রেফতার (arrest) করা হয়েছে। তবে তার স্বামী পলাতক (Absconding)। তার সন্ধানে তল্লাশি চলছে। আরও পড়ুন: Cuddalore Fire: আতসবাজির রাখার জায়গায় আগুন লেগে তামিলনাড়ুতে মৃত মহিলা, জখম ৮

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 09:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).