Cuddalore Fire: আতসবাজির রাখার জায়গায় আগুন লেগে তামিলনাড়ুতে মৃত মহিলা, জখম ৮

শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার শিবানারপুরম গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

Cuddalore Fire: আতসবাজির রাখার জায়গায় আগুন লেগে তামিলনাড়ুতে মৃত মহিলা, জখম ৮
Photo Credits: ANI

কুড্ডালোর: আতসবাজি রাখার জায়গায় (firecracker shed) আগুন (Fire) লাগার জেরে পুড়ে মারা গেলেন (died) এক মহিলা (woman)। এই ঘটনায় জখম হয়েছেন আর আটজন। তাঁদের মধ্যে চারজনের শরীরের বিভিন্ন জায়গা অল্পবিস্তর পুড়ে গেলেও (medium burn injuries) গুরুতর অবস্থায় রয়েছেন একজন। আর বাকি তিনজনের সামান্য ক্ষতি হয়েছে।

শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কুড্ডালোর জেলার (Cuddalore district) শিবানারপুরম গ্রামে (Sivanarpuram village)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

এপ্রসঙ্গে কুড্ডালোরের জেলা কালেক্টর (Cuddalore District Collector) কে বালাসুব্রমণিয়ম জানান, শিবানারপুরম গ্রামের এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। একজন গুরুতরভাবে পুড়ে যাওয়ার পাশাপাশি আরও চারজনের ক্ষত মাঝারি। আর বাকি তিনজনের শরীরে সামান্য ক্ষতি হয়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 08:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).