Gujarat: একমাস আগেই বাড়ি ফিরেছিল তারা, ফের প্রেমে হাবুডুবু খেয়ে ছেলের শাশুড়িকে নিয়ে পালাল কনের শ্বশুর

হবু শাশুড়িকে নিয়ে চম্পট বরের বাবার। সুরাতের এই ঘটনা চমকে দিয়েছিল দুনিয়াকে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল ছেলের বাড়ি মেয়ের বাড়ি। বাধ্য হয়ে বিয়ে পিছিয়েছিল দুই পরিবার (Gujrat)। ১৭ দিন পর নিজেরাই আবারএকসঙ্গে ফিরে আসেন নিজের নিজের বাড়িতে (Couple Elope for the 2nd time)। চলতি বছরের জানুয়ারি মাসেই ঘটে ঘটনাটি। সেই ঘটনার পর কাটেনি ১ মাসও। ফের পালিয়ে গেলেন তাঁরা। গত ২৯ ফেব্রুয়ারি থেকে নিজের নিজের বাড়ি থেকে নিখোঁজ দু'জনেই।

Gujarat: একমাস আগেই বাড়ি ফিরেছিল তারা, ফের প্রেমে হাবুডুবু খেয়ে ছেলের শাশুড়িকে নিয়ে পালাল কনের শ্বশুর
Couple Hug. (Photo Credits: Pixabay)

সুরাত, ২ মার্চ: হবু শাশুড়িকে নিয়ে চম্পট বরের বাবার। সুরাতের এই ঘটনা চমকে দিয়েছিল দুনিয়াকে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল ছেলের বাড়ি মেয়ের বাড়ি। বাধ্য হয়ে বিয়ে পিছিয়েছিল দুই পরিবার (Gujrat)। ১৭ দিন পর নিজেরাই আবারএকসঙ্গে ফিরে আসেন নিজের নিজের বাড়িতে (Couple Elope for the 2nd time)। চলতি বছরের জানুয়ারি মাসেই ঘটে ঘটনাটি। সেই ঘটনার পর কাটেনি ১ মাসও। ফের পালিয়ে গেলেন তাঁরা। গত ২৯ ফেব্রুয়ারি থেকে নিজের নিজের বাড়ি থেকে নিখোঁজ দু'জনেই।

সুরাতগ্রামের কাটারগ্রামের বাসিন্দা বরের বাবা। বয়স ৪৮। পেশায় ব্যবসায়ী। অন্যদিকে সুরাতেরও নভসারির বাসিন্দা মেয়ের মা। গোটা ঘটনায় চমকে যায় দুই পরিবার। থানায় নিখোঁজ ডায়রিও করা হয়। কিন্তু তারা নিজে থেকেই ১৭ দিন পর ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পর দুই পরিবারের তরফে বেশ কয়েকবার তাদের কাউন্সেলিংও করা হয়। কিন্তু তা স্বত্ত্বেও ভুলতে পারেননি একে অপরকে। আরও পড়ুন: Mumbai Shocker: ১৬ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ট্যাক্সি চালক 

সূত্রের খবর, গত ২৯ ফেব্রুয়ারি থেকেই নিখোঁজ দু'জন। কিন্তু আগের বারের মত আর এবার দুই প্রেমিক-প্রেমিকাকে খুঁজতে নারাজ দুই পরিবার। শেষ পর্যন্ত জানা গিয়েছে, আর্থিক সাহায্যের জন্য গত শনিবার রাতে এক বন্ধুকে ফোন করে ওই ব্যবসায়ী। কিন্তু তাঁরা আদতে কোথায় আছেন। সেই সম্পর্কে কোনও উচ্চবাচ্য করেনি সে। সম্ভবত ভারাচ্চা নামের এক এলাকায় দু'জনে লুকিয়ে রয়েছেন। জানা গিয়েছিল, কলেজ লাইফে দু'জনের মধ্যে গভীর প্রেম ছিল। কিন্তু দুই বাড়ির অমান্যে শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায় দু'জনের। বাড়ির পছন্দের মানুষকেই বিয়ে করেন তাঁরা। ফের ছেলে মেয়ের বিয়েতে এতদিন পর দু'জনের সাক্ষাৎ হওয়াতে পুরনো প্রেম আবার নতুন করে জেগে উঠেছে বলে দাবি দুই পরিবারের।

(The above story first appeared on LatestLY on Mar 02, 2020 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).