Nagpur Bestiality Shocker: রাস্তার কুকুরের সঙ্গে সঙ্গমের শাস্তি! নাগপুরে ধৃত ব্যক্তি
রাস্তার কুকুরের সঙ্গে জোর করে যৌন সঙ্গম করেছিল। একটি পশুর সঙ্গে এমন পাশবিক আচরণের জন্য গ্রেফতার করা হল ৪০ বছরের এক ব্যক্তিকে।
নাগপুর: রাস্তার কুকুরের (stray dog) সঙ্গে জোর করে যৌন সঙ্গম (sex) করেছিল। একটি পশুর সঙ্গে এমন পাশবিক আচরণের জন্য গ্রেফতার (arrest) করা হল ৪০ বছরের এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) নাগপুরের (Nagpur) হুডকেশ্বর (Hudkeshwar) এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ভি়ডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) ভাইরাল (viral) হয়েছিল। তাতে দেখা যায়, হুডকেশ্বরের সাহু নগরের (Shahu Nagar) একটি বাগানে (garden) একটি রাস্তার কুকুরের সঙ্গে যৌন সঙ্গম করছে এক ব্যক্তি। এরপরই তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল। আরও পড়ুন: Delhi: কাইচি নিয়ে হামলা, স্কুলের ফার্স্ট ফ্লোর থেকে পড়ুয়াকে ছুঁড়ে ফেলল শিক্ষিকা
এপ্রসঙ্গে হুডকেশ্বর পুলিশ স্টেশনের (Hudkeshwar police station) ইন্সপেক্টর ললিত ভারতিকার (Inspector Lalit Vartikar) বলেন, "শুক্রবার সকালে নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালঘাট জেলার (Balaghat district) বাসিন্দা। সে নাগপুরে শ্রমিকের (labourer) কাজ করে।" আরও পড়ুন: Asansol Stampede: আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) একাধিক ধারা ও পশু নির্যাতন নিরোধক আইনের (Prevention of Cruelty to Animals Act) ধারায় মামলা দায়ের হয়েছে।
(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

