LPG Cylinder Price Hike: আজ থেকে বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, জানুন কলকাতায় বেড়ে কত হল দাম

অক্টোবর মাসের শুরুতেই সাধারণের পকেটে নতুন কোপ। দেশজুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG) দাম একধাক্কায় অনেকটা বাড়ল। ১ অক্টোবর, ২০২৬ থেকে ১৯ কেজির এই বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত দর কার্যকর হচ্ছে।

Representative image (File photo/ANI)

LPG Cylinder Price Hike: অক্টোবর মাসের শুরুতেই সাধারণের পকেটে নতুন কোপ। দেশজুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG) দাম একধাক্কায় অনেকর হচ্ছে। দুর্গাপূজা থেকে শুরু করে দিওয়ালি, সামনেই দেশজুড়ে উৎসবের আবহ। ঠিক এই সময়ে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়ছে রেস্তোরাঁ, হোটেল এবং বাণিজ্যিক খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কপালে।

অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, মেট্রো শহরগুলির পাশাপাশি দেশের প্রায় সর্বত্রই ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

দিল্লি থেকে কলকাতা: নতুন দর কত?

দিল্লি: রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৬২.৫০ টাকা বেড়েছে। সেপ্টেম্বরে যা ছিল ২,৭৪৭.৫০ টাকা, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৮১০ টাকা।

মুম্বই:বাণিজ্য নগরীতে এই দাম ৬৩ টাকা বেড়ে হয়েছে ২,৭৬৪ টাকা।

চেন্নাই: চেন্নাইয়ে সিলিন্ডার পিছু ৬৬.৫০ টাকা দাম বাড়ায় নতুন দর দাঁড়িয়েছে ২,৯৮৩ টাকা।

পটনা: বড় শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বিহারের পাটনায়। সেখানে সিলিন্ডার পিছু ৭১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ৩,১০০.৫০ টাকা।

অন্যান্য শহর: লখনউতে নতুন দাম ২,৯৩২.৫০ টাকা, আমেদাবাদে ২,৮৩১.৫০ টাকা এবং লেহ-তে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ৩,৪৫০ টাকা।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুতেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হিসেবে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ২,৮৮৪ টাকা ছুঁয়েছিল। নতুন দফায় মূল্যের তারতম্যের কারণে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের স্থানীয় বাজারে খুচরো দামে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে।

অপরিবর্তিত গৃহস্থালির গ্যাসের দাম

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ মানুষের স্বস্তির খবর, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে সাধারণ গৃহস্থকে বাড়তি অর্থ গুনতে হবে না। দিল্লিতে গৃহস্থালির সিলিন্ডার আগের মতোই ৯৪২ টাকায় মিলবে। মুম্বই ও চেন্নাইয়ে এর দাম যথাক্রমে ৯৪১.৫০ টাকা এবং ৯৫৭.৫০ টাকা রাখা হয়েছে।

কেন বাড়ল দাম?

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল ও এলপিজি-র বেঞ্চমার্ক দর এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যের ওপর ভিত্তি করে প্রতি মাসের ১ তারিখে পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (PPAC) ও তেল সংস্থাগুলি এই দর সংশোধন করে। উৎসবের মরসুমে বাণিজ্যিক সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধি পরোক্ষভাবে বাইরের খাবারের খরচে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement