Lokpoll Predictions: ঘুরছে খেলা! ২০২৪-এ লোকসভায় নরেন্দ্র মোদী-র কঠিন লড়াই, ইঙ্গিত লোক পোলের সমীক্ষায়

ক মাস আগে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণীপুরে ক্ষমতা ধরে রাখার পর বিজেপি-র জয়যাত্রা দারুণ চলছে। এদিকে, সিবিআই-ইডি হানায় বিরোধীরা একেবারে কোণঠাসা।

Lokpoll Predictions: ঘুরছে খেলা! ২০২৪-এ লোকসভায় নরেন্দ্র মোদী-র কঠিন লড়াই, ইঙ্গিত লোক পোলের সমীক্ষায়
Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২০ অগাস্ট: ক মাস আগে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণীপুরে ক্ষমতা ধরে রাখার পর বিজেপি-র জয়রথ দারুণ গতিতে এগিয়ে চলছে। এদিকে, সিবিআই-ইডি হানায় বিরোধীরা একেবারে কোণঠাসা। সম্প্রতি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনেও এনডিএ প্রার্থী-রা সহজ জয় পেয়েছেন। এমনটা দেখলে মনে হতেই পারে, ২০২৪ লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদীর জয়টা সহজই হবে। কিন্তু বিহারে নীতীশ কুমারকের এনডিএ ছাড়া সহ বেশ কিছু ফ্যাক্টারের পর ভারতীয় রাজনীতিতে বেশ কিছু বদলের পর ২০২৪ লোকসভার খেলা কিন্তু জমে গিয়েছে। অন্তত নির্বাচনী সমীক্ষা তেমনই বলছে। লোকপোল নামের এক নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০২৪ লোকসভায় কিন্তু নরেন্দ্র মোদী-র পক্ষে মোটেও সহজ হচ্ছে না। সেই সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, দু বছর বাদে হতে চলা লোকসভা ভোটে বিজেপি-র নেতৃত্বে লড়া এনডিএ ২৫৬টি আসন পাবে। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২ জন সাংসদ প্রয়োজন হয়। কংগ্রেসের নেতৃত্বে লড়া ইউপিএ পেতে পারে ১৭২টি আসন, ইউপি-এনডি-র বাইরে থাকা দলের পেতে পারে ১১০টি আসন, আর বাম দলগুলি সর্বসাকুল্যে পেতে পারে ৫টি আসন।

সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য দেশের মসনদে ফিরতে হলে এনডিএ-র বাইরে আরও অন্তত ১৬জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে। জেডি (ইউ),শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) থেকে শিরোণি অকালি দল-একের পর এক দল এনডিএ ছাড়ায় বিজেপি-র লড়াই কঠিন হচ্ছে। পাশাপাশি গতবার বাংলায় ১৮টা আসন জেতা বাংলায় বিজেপি দুর্বল হওয়ায়, রাজস্থান-মধ্যপ্রদেশ, এমনকী উত্তরপ্রদেশেও দাপট কমায় পদ্মশিবিরের লড়াই বেশ কঠিন হতে চলেছে বলে লোকপোলের সমক্ষীয় প্রকাশ। আরও পড়ুন-মহিলার মাথায় রক্তপাত বন্ধ করতে কন্ডোমের প্যাকেটের ব্যবহার মধ্যপ্রদেশের ডাক্তারের

দেখুন সমীক্ষার ফল

সেই সমীক্ষায় বলা হয়েছে, যেভাবে ভারতীয় রাজনীতি চলছে তাতে ২০২৪ লোকসভায় বিজেপি পেতে পারে ২৩৪টি আসন, আর এনডিএ-র বাকি দলগুলি পেতে পারে ২২টি। অন্যদিকে ইউপিএ-র ১৭২টি-র মধ্যে কংগ্রেস পেতে পারে ৯৭টি আসন, আর ডিএমকে, আরজেডি, শিবসেনা (উদ্ভব ঠাকরে শিবির) সহ বাকিরা পেতে পারে ৭৫টি আসন। অন্যদিকে, এনডিএ, ইউপিএ-কোনও জোটের মধ্যেই না থাকা তৃণমূল পেতে পারে ৩২টি আসন, ওয়াইএসআর কংগ্রেস ১৮টি, সমাজবাদী পার্টি ১৭টি,বিজেডি ১২টি, টিডিপি, টিআরএস ৭টি করে ও আম আদমি পার্টি ৬টি আসন। তার মানে তৃণমূল, আম আদমি পার্টি-র এমন দলের যদি ২০২৪ লোকসভা ভোটে ইউপিএ-কে সমর্থন করে তাহলে খেলা ঘুরে যেতে পারে।

যদিও নির্বাচনের দু বছর আগে এমন সমীক্ষা তেমন কিছুর ইঙ্গিত দেয় না। ভোটপ্রচারে বিজেপি-র মেশিনারি, নরেন্দ্র মোদী-র ব্যক্তি ক্যারিশ্মা খেলা ঘুরিয়ে দিতে পারে। যদিও দ্রব্যমূল্যবদ্ধি থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী হওয়া রয়েছে সেটাও সত্যি।

(The above story first appeared on LatestLY on Aug 20, 2022 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).