Delhi Knife Attack: ক্যাবের মধ্যে যুবতীকে একাধিকবার ছুরিকাঘাত ব্যর্থ প্রেমিকের, ভিডিয়োতে শুনুন মেয়েটির মায়ের বক্তব্য

দেশের রাজধানী দিল্লিতে এবার ক্যাবের মধ্যে এক যুবতীকে একাধিকবার ছুরিকাঘাত করে রক্তাক্ত করল এক ব্যর্থ প্রেমিক। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মামলা দায়ের করেছে।

Delhi Knife Attack: ক্যাবের মধ্যে যুবতীকে একাধিকবার ছুরিকাঘাত ব্যর্থ প্রেমিকের, ভিডিয়োতে শুনুন মেয়েটির মায়ের বক্তব্য
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে (Delhi) এবার ক্যাবের (cab) মধ্যে এক যুবতীকে একাধিকবার ছুরিকাঘাত করে রক্তাক্ত করল এক ব্যর্থ প্রেমিক (jilted lover)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) লাডো সরাইয়ে (Lado Sarai), সাকেত থানা (Saket Police station) এলাকায়। ২৭ বছর বয়সী ওই যুবক গৌরব পালকে গ্রেফতার করে জানা গেছে, সে ২৩ বছরের এক যুবতীকে প্রেম নিবেদন করেছিল। কিন্তু, মেয়েটি রাজি হয়নি। তার জেরেই নাকি এই ঘটনা।

এপ্রসঙ্গে আক্রান্ত মেয়েটির মা সাংবাদিকদের বলেন, "আমার মেয়ে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিল। ক্যাবে করে যাওয়ার সময় তাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত (stabbed) করে এক ব্যক্তি। আমার মেয়ের মাথাতেও একাধিকবার আঘাত করা হয়েছে। এখন তার অবস্থা খুব আশঙ্কাজনক। আমার মেয়েকে সুবিচার দেওয়া উচিত। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।" আরও পড়ুন: India's Retail Inflation: অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে কমছে খুচরো মূল্যস্ফীতির পরিমাণ

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 08:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).