Shopian Encounter: শোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি
সোমবার শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি। প্রায় তিনদিন ধরে চলা সংঘর্ষের পর খতম এই জঙ্গি কমান্ডার। সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, জঙ্গি সংগঠনে যুব সম্প্রদায়কে নিয়োগ করার কাজে নিযুক্ত ছিল সাজ্জাদ।
জম্মু, ১৫ মার্চ: সোমবার শোপিয়ান (Shopian) জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি (Sajjad Afghani)। প্রায় তিনদিন ধরে চলা সংঘর্ষের পর খতম এই জঙ্গি কমান্ডার। সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, জঙ্গি সংগঠনে যুব সম্প্রদায়কে নিয়োগ করার কাজে নিযুক্ত ছিল সাজ্জাদ।
শোপিয়ান হামলায় এই জঙ্গি গোষ্ঠীর থেকে একে-৪৭, ইউবিএল শেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এম-৪ কার্বাইনের মত অস্ত্র উদ্ধার হয়। সংঘর্ষে আরও দুই জঙ্গি নিকেশ হয়েছে বলেও জানা গেছে। জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানিকে খতম করার ঘটনায় সেনাবাহিনীর প্রশংসা করে আইজিপি কাশ্মীর। রবিবারই সংঘর্ষে প্রাণ হারায় শোপিয়ানের রাখ নাড়াপাড়ার জাহাঙ্গীর আহমেদ ওয়ানির ছেলে আব্দুল রহমান ওয়ানি। লস্কর-ই-তৈবার সঙ্গে তার যোগ ছিল বলে জানায় পুলিশ। আরও পড়ুন, তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি ও ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যপদ পেলেন যশবন্ত সিন্হা
গত শনিবার থেকেই জঙ্গিদের ঘিরে রেখেছিল নিরাপত্তারক্ষীরা। সংঘর্ষ চলছিল ক্রমাগত। সোমবার শুরু হয় গুলির লড়াই। তারপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাজ্জাদয়ের দেহ।
(The above story first appeared on LatestLY on Mar 15, 2021 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

