JEE Main Result 2022: জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশ হল, রেজাল্ট জানুন jeemain.nta.nic.in থেকে
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) আজ ১১ জুলাই জেইই মেন ২০২২ সেশন ১ (JEE Mains 2022 session 1 Result) পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারেন।
নতুন দিল্লি, ১১ জুলাই: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) আজ ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স মেন ২০২২ সেশন ১ (JEE Mains 2022 session 1 Result) পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এনটিএ (NTA)-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে আবেদন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারেন।
কীভাবে ফলাফল জানবেন:
- অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
- হোমপেজে 'Download JEE Main Result 2022 for Session 1' লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন।
- আপনার স্ক্রিনে রেজাল্ট দেখাবে।
- রেজাল্ট ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
এনটিএ ইতিমধ্যেই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শেষ করেছে। সেশন ২ পরীক্ষা নেওয়া হবে ২১-৩০ জুলাই পর্যন্ত। জেইই মেন-র রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী প্রার্থীদের একটি আবেদন ফি দিতে হবে। তবে, সংরক্ষিত বিভাগের জন্য ছাড় রয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 11, 2022 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

