Javed Akhtar: পাকিস্তানের শিল্পীদের কি ভারতে পারফম করত দেওয়া উচিত? কী বললেন জাভেদ আখতার

পেহলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা ২৬ জনের মৃত্যুর পর দেশবাসীর মধ্যে এখন তীব্র ক্ষোভ। বারবার ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত, পৃষ্ঠপোষকতা করে এসেছে পাকিস্তান। আর নয়।

Javed Akhtar: পাকিস্তানের শিল্পীদের কি ভারতে পারফম করত দেওয়া উচিত? কী বললেন জাভেদ আখতার

মুম্বই, ২৯ এপ্রিল: পেহলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা ২৬ জনের মৃত্যুর পর দেশবাসীর মধ্যে এখন তীব্র ক্ষোভ। বারবার ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত, পৃষ্ঠপোষকতা করে এসেছে পাকিস্তান। আর নয়। পেহলগামের পর দেশবাসীর দাবি মেনে পাকিস্তানকে সব দিক থেকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে সে দেশের ক্রিকেটার, অভিনেতাদের ওপরেও। ভারতে এসে প্রচুর অর্থ রোজগার করা পাকিস্তানের শিল্পীদের করের টাকাতেই পরে ধারেভারে বেড়ে ওঠে জঙ্গিরা। সেই সব জঙ্গিরাই পরে ভারতের মাটিতে সন্ত্রাস চালায়। যদিও এর বিরুদ্ধে অন্য মতও আছে। ভারতে পাকিস্তানের শিল্পীদের পারফম করতে দেওয়া উচিত কি না তা নিয়ে মুখ খুললেন বলিউডের বিখ্যাত কাহিনী-চিত্রনাট্যকার তথা গীতিকার জাভেদ আখতার।

জাভেদ আখতার বললেন, " আমার মতে এখন পাকিস্তানের শিল্পীদের ভারতে পারফম করতে দেওয়া উচিত নয়। কিন্তু প্রশ্ন হল আমাদের কি উচিত ওদের পারফম করতে দেওয়া? এটার দুটো উত্তর হয়। নুসরত ফতেহ আলি খান, গুলাম আলি, নুর জাহান-দের মত পাকিস্তানের শিল্পীরা ভারতে এসে আন্তরিক রিসেপশন পেয়েছেন। পাকিস্তানের বিখ্যাত কবি ফৈয়জ আহমেদ ফৈয়জ ভারতে যখন এসে দারুণ ভালবাসা পেয়েছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ভারত সরকার তাঁকে রাষ্ট্রপ্রধানের মত মর্যাদা দিয়ে স্বাগত জানিয়েছে। সেই সময় পাকিস্তানে সেভাবে কোনও বিরোধিতা হয়নি। কিন্তু একই কাজ কখনও করেনি পাকিস্তান।"

দেখুন কী বললেন জাভেদ আখতার

কী বললেন জাভেদ আখতার

এরপর জাভেদ আখতার বলেন, "আমাদের দেশের শিল্পীদের কখনই পাকিস্তানে এভাবে স্বাগত জাাননো হয়নি। লতা মঙ্গেসকর পাকিস্তানের গীতিকারদের লেখা গান গেয়েছেন। পাকিস্তানের আম জনতা লতা মঙ্গসকরের গান খুব ভালবাসেন। কিন্তু কখনও পাকিস্তানে গিয়ে পারফম করেননি। আসলে পাকিস্তানের সমস্যা ওদের সিস্টেমে। তাই ব্যাপারটা একমুখি ট্র্যাফিক হয়ে গিয়েছে। দ্বিতীয় একটু যুক্তি হল, আমরা যদি পাকিস্তানের শিল্পীদের আমাদের এখানে ব্লক করি, সেটা পাকিস্তানকে খুশি করা হয়ে যাচ্ছে না তো! পাকিস্তানের সেনা, কট্টরপন্থীরা কিন্তু এটাই চায়। তবু বলব এখন পাকিস্তানের শিল্পীদের ভারতে ব্লক করা উচিত।"

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 08:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).