Jammu & Kashmir: কাশ্মীরের পুলওয়ামায় এক ব্যক্তিকে গুলি করে খুন করল জঙ্গিরা
শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামা জেলায় এক ব্যক্তিকে গুলি করে খুন করল জঙ্গিরা (Militants)। পুলিশের এক কর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৯ টার দিকে আজাদ আহমদ দার (Azaad Ahmad Dar) নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়িতেই গুলি করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার দাদুরা-কঙ্গান এলাকায়।
শ্রীনগর, ১৬ অগাস্ট: শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামা জেলায় এক ব্যক্তিকে গুলি করে খুন করল জঙ্গিরা (Militants)। পুলিশের এক কর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৯ টার দিকে আজাদ আহমদ দার (Azaad Ahmad Dar) নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়িতেই গুলি করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার দাদুরা-কঙ্গান এলাকায়।
পুলিশ আধিকারিক জানান, ৪২ বছর বয়সী দারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিরা কেন আজাদ আহমেদ দারকে গুলি করল তা তদন্ত করে দেখা হচ্ছে। আরও পড়ুন: Atal Bihari Vajpayee Second Death Anniversary: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
৬ অগাস্ট কাশ্মীরের এক বিজেপি নেতাকে খুন করে জঙ্গিরা। মৃত সাজ্জাদ আহমেদ খান্ডে স্থানীয় পঞ্চায়েত প্রধান ছিলেন। কুলগাম অঞ্চলের অন্তর্গত ভেসসু গাজিগুন্দ অঞ্চলের এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঢুকে গুলি করে জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা ওই ব্যক্তিকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
(The above story first appeared on LatestLY on Aug 16, 2020 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

