Jammu And Kashmir: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, আওয়ান্তিপুরায় জঙ্গি নিধনের পর এলোপাথাড়ি গুলি গান্ডেরওয়ালে

নাম্বালের ওই ঘটনার পর ফের গান্ডেরওয়াল জেলায় সেনা বাঙ্কার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যা নিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Jammu And Kashmir: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, আওয়ান্তিপুরায় জঙ্গি নিধনের পর এলোপাথাড়ি গুলি গান্ডেরওয়ালে
Security Forces in Jammu and Kashmir. (Photo Credits: IANS)

শ্রীনগর, ৭ ফেব্রুয়ারি: ফের জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) সেনা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। নাম্বালের আওয়ান্তিপুরায় সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হলে, এক জঙ্গি নিহত হয়। আওয়ান্তিপুরায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে গোটা এলাকা ঘিরে ধরে চলছে তল্লাশি।

নাম্বালের ওই ঘটনার পর ফের গান্ডেরওয়াল জেলায় সেনা (Indian Army) বাঙ্কার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যা নিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে জঙ্গিদের গুলির জেরে গান্ডেরওয়ালে কারও আহত বা নিহত হওয়ার খবর এখনও মেলেনি বলে রিপোর্টে প্রকাশ।

আরও পড়ুন:  Arunachal Pradesh: অরুণাচলে প্রবল তুষারধ্বসে নিখোঁজ ভারতীয় সেনা বাহিনীর ৭ জওয়ান

(The above story first appeared on LatestLY on Feb 07, 2022 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).