Gambling Racket Busted: রমরমিয়ে চলছিল আইপিএল বেটিং, দিল্লিতে ধৃত চক্রের ৫
আইপিএল বেটিং (IPL Gambling Racket) চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লির বদরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আকাশ, আহসান, সুনীত কুমার, মুকেশ ও মহম্মদ শাহজাদ। আকাশ, আহসান ও সুনীতের বাড়ি বদরপুরে। মুকেশের বাড়ি বিনোদনগরে। বাকি শাহজাদের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা জেলায়।
নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর: আইপিএল বেটিং (IPL Gambling Racket) চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দক্ষিণ-পূর্ব দিল্লির বদরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আকাশ, আহসান, সুনীত কুমার, মুকেশ ও মহম্মদ শাহজাদ। আকাশ, আহসান ও সুনীতের বাড়ি বদরপুরে। মুকেশের বাড়ি বিনোদনগরে। বাকি শাহজাদের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা জেলায়।
সোমবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে বদরপুরের মোলারব্যান্ড এক্সটেনশনের একটি ফ্ল্যাটে আইপিএল জুয়া চলছে। খবর পেয়ে আরও তথ্য জোগাড় করে ওই ফ্ল্যাটে দিল্লি পুলিশ অভিযান চালায়। পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে ধৃতদের থেকে ২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল, ১টি টেলিভিশন সেট এবং নগদ ৫২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আরও পড়ুন: MI vs KKR Preview: লক্ষ্মীবারে মুখোমুখি কেকেআর-মুম্বই ইন্ডিয়ন্স, জানুন কোথায় দেখা যাবে খেলা, সম্ভাব্য একাদশ
পুলিশ জানিয়েছে, এই বেটিং চক্রে জড়িত অন্যান্য অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
(The above story first appeared on LatestLY on Sep 23, 2021 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

