Pranab Mukherjee: কঠিন সময়ে বারবার ধরেছেন দলের হাল, অথচ কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব
সালটা ছিল ১৯৬৯, বাবার দেখানো পথ ধরেই রাজনীতিতে প্রবেশ। এরপর ভারতীয় সংসদের সদস্য হিসেবে পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়েছে, ইন্দিরা গান্ধি (Indira Gandhi) থেকে রাজীব গান্ধি (Rajib Gandhi) এবং ড. মনমোহন সিংহের সময় 'কংগ্রেস ম্যান' হিসেবে রাজনীতিতে একাধিকবার কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন বঙ্গতনয় প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। রাজনীতির আঙিনায় বরাবরই স্বচ্ছ ভাবমূর্তির জন্য় সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভারতীয় রাজনীতির 'চাণক্য়' আজও প্রণবকেই বলা হয়।
সালটা ছিল ১৯৬৯, বাবার দেখানো পথ ধরেই রাজনীতিতে প্রবেশ। এরপর ভারতীয় সংসদের সদস্য হিসেবে পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়েছে, ইন্দিরা গান্ধি (Indira Gandhi) থেকে রাজীব গান্ধি (Rajib Gandhi) এবং ড. মনমোহন সিংহের সময় 'কংগ্রেস ম্যান' হিসেবে রাজনীতিতে একাধিকবার কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন বঙ্গতনয় প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। রাজনীতির আঙিনায় বরাবরই স্বচ্ছ ভাবমূর্তির জন্য় সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভারতীয় রাজনীতির 'চাণক্য়' আজও প্রণবকেই বলা হয়। আরও পড়ুন: Pranab Mukherjee: করোনা আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
রাজনীতির সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে প্রণব মুখার্জির। ১৯৮৪ সালে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। এরপর দেশের প্রধানমন্ত্রীর আসনে কে বসবেন? সেই নিয়ে নানা মহলে শুরু হয় জল্পনা। এরপর ২০০৪ সাল, ফের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসে প্রণব মুখার্জির কাছে। কিন্তু সমস্ত জল্পনা এড়িয়ে ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রীর আসনে বসলেন ড. মনমোহন সিংহ। অগত্যা সেই সিদ্ধান্তও মেনে নেন প্রণব। তবে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ইন্দিরা গান্ধি ঘনিষ্ঠ প্রণব মুখার্জি দেশের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন।
রাজনৈতিক জীবনের একেবারে শেষ লগ্নে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূমে জন্মগ্রহণ করেন তিনি। কলেজশিক্ষক হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন, পরে সাংবাদিকতার কাজও করেন তিনি। এরপর রাজনীতিতে প্রবেশ, নিজের দলের পাশাপাশি বিরোধী দলের কাছেও এক ব্যাতিক্রমী সম্মানের অধিকারী ছিলেন প্রণব মুখার্জি।
প্রসঙ্গত, করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। সোমবার টুইটারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানালেন প্রণববাবু নিজেই টুইট করে। তিনি জানিয়েছেন, অন্য একটি কারণে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন, সেখানে করোনা টেস্ট হতেই রিপোর্ট পজিটিভ আসে। বিগত কিছুদিনে প্রণব মুখার্জির সংস্পর্শে যারা এসেছেন, তাদের করোনাভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। পাশাপাশি তাদের সেল্ফ আইসোলেশনে থাকারও অনুরোধ করেছেন তিনি। দেশের এই প্রথম কোনও ভারতরত্ন আক্রান্ত হলেন করোনাভাইরাসে।
(The above story first appeared on LatestLY on Aug 10, 2020 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

