All State Lotteries Are cancelled: করোনাভাইরাসের প্রকোপে লকডাউন, আপাতত বাতিল সমস্ত রাজ্য লটারির খেলা

ভাগ্য ফেরাতে লটারির টিকিট কেটে অনলাইনে আজকাল অনেকেই ফল জেনে নেন। তবে এই মুহূর্তে চরম দুর্ভাগ্যের মধ্যে বিশ্ব। দেশের অবস্থাও সঙ্গীন। মারণ রোগ করোনাভাইরাসের হানায় ইতালি ইরান-সহ বিশ্বের ১৯২টি দেশ ধুঁকছে। ভারতেও আক্রান্তের সংখ্যা ৫০০-র বেশি। মৃত্যু হয়েছে ১১ জনের। প্রতিদিন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে আগামী ২১ দিনের লকডাউন ঘোষণা করলেন দেশজুড়ে। এই পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন। স্বাভাবিকবাবেই জরুরি পরিষেবা ছাড়া আপতাত সবই বন্ধ। সেকারণেই রাজ্য লটারির (State Lotteries) খেলাও বন্ধ হয়ে গেল। পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত লটারি খেলা বন্ধই থাকবে।

All State Lotteries Are cancelled: করোনাভাইরাসের প্রকোপে লকডাউন, আপাতত বাতিল সমস্ত রাজ্য লটারির খেলা
Representational Image | Lottery (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ২৫ মার্চ: ভাগ্য ফেরাতে লটারির টিকিট কেটে অনলাইনে আজকাল অনেকেই ফল জেনে নেন। তবে এই মুহূর্তে চরম দুর্ভাগ্যের মধ্যে বিশ্ব। দেশের অবস্থাও সঙ্গীন। মারণ রোগ করোনাভাইরাসের হানায় ইতালি ইরান-সহ বিশ্বের ১৯২টি দেশ ধুঁকছে। ভারতেও আক্রান্তের সংখ্যা ৫০০-র বেশি। মৃত্যু হয়েছে ১১ জনের। প্রতিদিন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে আগামী ২১ দিনের লকডাউন ঘোষণা করলেন দেশজুড়ে। এই পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন। স্বাভাবিকবাবেই জরুরি পরিষেবা ছাড়া আপতাত সবই বন্ধ। সেকারণেই রাজ্য লটারির (State Lotteries) খেলাও বন্ধ হয়ে গেল। পরবর্তী কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত লটারি খেলা বন্ধই থাকবে।

সিকিম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ রাজ্য লটারির কোনওটিই চালু থাকছে না। এদিকে লকডাউনে বাড়ির বাইরে প্রয়োজনীয় কারণ ছাড়া বেরোলেই দুবছরের কারাদণ্ড নিশ্চিত। আইন ভঙ্গকারী মহিলা হোন বা পুরুষ এই শাস্তির কোনও রদবদল হবে না। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের সময় কেউ কেন্দ্রের এই পদক্ষেপ ভাঙতে চাইলে, তাঁর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের ৫১ ও ৬০ ধারা প্রয়োগ করা হবে। এ ছাড়া, আইপিসির ১৮৮ ধারাতেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হবে। এটি শাস্তিযোগ্য অপরাধ। আরও পড়ুন-Coronavirus Outbreak In India: লকডাউনের প্রথম দিনেই করোনাকে রুখে সুস্থতার পথে ৪৮, ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা

শুধু রাস্তায় বেরোনো নয়। কোনও ব্যক্তি মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলে, তার ২ বছর পর্যন্ত জেল হতে পারে। ত্রাণের কাজে লাগা পণ্য বা টাকা যদি নয়ছয় করা হয় বা কেউ সে টাকা নিজের কুক্ষিগত করে রাখলে, তা হলেও শাস্তি অনিবার্য। এক কথায় প্রধানমন্ত্রীর আর্জি উপেক্ষা করে, একটানা লকডাউনে কেউ যদি ঘরের সীমানার বাইরে বেরোনোর চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। নির্দেশিকা অমান্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে অভিযুক্তের ২ বছর পর্যন্ত জেল হতে পারে বলে কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 25, 2020 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).