Aadhar Card Update: হাতে সময় অল্প, বিনামূল্যে আধার আপডেট করুণ, সময়সীমা শেষ হলেই গুনতে হবে টাকা
আধার কার্ড আপডেট করার জন্যে টাকা লাগে। তবে বিনামূল্যে আধারের ভুল শুধরানো কিংবা আপডেট করার জন্যে সময়সীমা বেধে দিল UIDAI। সময়সীমা বাড়িয়ে করা হল ১৪ সেপ্টেম্বর।
Aadhar Card Update: যেকোনো সরকারি কাজ, ব্যাঙ্কের কাজ, চাকরি সমস্ত কিছুতেই আপনার পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য হয় আধার কার্ড। ভারতের নাগরিক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhar Card)। নাগরিকের নাম, পরিচয়, ঠিকানা সহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত থাকে আধারের মধ্যে। তবে নির্দিষ্ট সময় অন্তর আপনার আধার কার্ডটি আপডেট করাটাও খুব প্রয়োজন, তেমনই পরামর্শ দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আধার নথিভুক্তিকরণের তারিখ থেকে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডধারীকে নিজের আধার কার্ডটি আপডেট (Aadhar Card Update) করতে হবে। তাছাড়া কারুর আধার কার্ডের নাম, ঠিকানা বা অন্য কোন তথ্য ভুল থাকলে তা যত দ্রুত সম্ভব আপডেট করানো প্রয়োজন। আপনার পরিচয়পত্রের সামান্য ভুলের জন্যে আটকে যেতে পারে বড় বড় কাজ। তাই দেরি না করে যতদ্রুত সম্ভব নিজের আধারটি আপডেট করিয়ে নিন। কিন্তু মনে রাখবেন, আধার কার্ড আপডেট করার জন্যে টাকা লাগে। তবে বিনামূল্যে আধারের ভুল শুধরানো কিংবা আপডেট করার জন্যে সময়সীমা বেধে দিল UIDAI।
বিনামূল্যে আধার আপডেট করার জন্যে ১৪ জুন অবধি সময় দিয়েছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তবে এবার সেই সময়সীমা বাড়িয়ে করা হল ১৪ সেপ্টেম্বর। অর্থাৎ এই সময়ের মধ্যে গ্রাহকেরা নিজেদের আধার কার্ডটি আপডেট (Aadhar Card Update) করাতে গেলে কোন টাকা লাগবে না। My Aadhaar পোর্টালে বিনামূল্যে আধারের যাবতীয় পরিষেবা পাওয়া যাবে বলেই জানালো UIDAI।
আপনি যদি অনলাইনে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করতে না পারেন তাতেও কোন সমস্যা নেই। আপনি আধার কেন্দ্রে গিয়ে অফলাইন মোডের মাধ্যমেও আধারটি আপডেট করতে পারেন। তবে এর জন্যে সার্ভিস চার্জ হিসাবে আপনাকে মাত্র ৫০ টাকা দিতে হবে। যা অনলাইন মোডে ক্ষেত্রে হবে বিনামূল্যে। তবে মনে রাখবেন ১৪ সেপ্টেম্বরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আধার কার্ড আপডেট করতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ব্যয় করতে হবে।
(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

