Vikram Misri: ভারত-পাক সংঘাতের মাঝে আফগানিস্তানে পড়ল ভারতীয় মিসাইল? মুখ খুললেন বিদেশসচিব বিক্রম মিস্রি
ভারত-পাক সংঘাতের মাঝে আফগানিস্তানে ভারতীয় সেনা মিসাইল ছুঁড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়ানো খবর নিয়ে সাংবাদিক বৈঠক থেকে মুখ খুললেন বিদেশসচিব বিক্রম মিস্রি।
নয়াদিল্লি, ১০ মেঃ শুক্রবার রাতভর ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনা ঘাঁটিগুলোকে নিশানা করে ড্রোন, মিসাইল। ভারতীয় সেনাবাহিনী অধিকাংশ পাক হামলাই প্রতিহত করেছে। তবে উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে পাক হামলার জেরে সামরিক সরঞ্জাম এবং সেনা বাহিনীর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi)। এদিকে ভারত-পাক সংঘাতের মাঝে আফগানিস্তানে (Afghanistan) ভারতীয় সেনা মিসাইল ছুঁড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়ানো খবর নিয়ে সাংবাদিক বৈঠক থেকে মুখ খুললেন বিদেশসচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। তিনি জানালেন, আফগানিস্তানে ভারতের মিসাইল ছোঁড়ার বিষয়টি মিথ্যা। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।
সেই সঙ্গে তিনি এও বললেন, 'গত দেড় বছরে কোন দেশ আফগানিস্তানের জনগণ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে বার বার হামলা চালিয়ে এসেছে তা আশা করি সেখানকার মানুষজনকে মনে করিয়ে দিতে হবে না'।
কী বললেন বিদেশসচিব বিক্রম মিস্রি, শুনুন
#WATCH | #OperationSindoor | Foreign Secretary Vikram Misri says, "There is this yet again completely ludicrous claim that Indian mailers have hit Afghanistan totally frivolous allegation and I only want to point out that Afghan people don't need to be reminded about which… pic.twitter.com/GX1LStuBpq
— ANI (@ANI) May 10, 2025
(The above story first appeared on LatestLY on May 10, 2025 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

