India slams US media On Pannun Case: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে মার্কিন মিডিয়ার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অনভিপ্রেত, স্পষ্ট জানাল ভারত

India slams US media On Pannun Case: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে মার্কিন মিডিয়ার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অনভিপ্রেত, স্পষ্ট জানাল ভারত
Photo Credits: IANS

ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর (Raw) এক অফিসার গুরপতওয়াত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun ) হত্যার ষড়যন্ত্র করেন বলে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টের তরফে যে অভিযোগমূলক খবর ছাপা হয়,তা প্রকাশ্যে আসতেই পালটা মুখ খুলল ভারত (India)। খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্র র-এর অফিসার করেছেন বলে যে দাবি মার্কিন সংবাদমাধ্যম করে, তা  দায়িত্বজ্ঞানহীন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন , কল্পনা করা খবর প্রকাশের জেরে পান্নুন হত্যার ষড়যন্ত্রকারী কে, সে বিষয়ে যে তদন্ত হচ্ছে, তাতে ভাটা পড়বে বলে স্পষ্ট জানায় বিদেশ মন্ত্রক। পাশাপাশি মার্কিন সংবাদমাদ্যমের এই ধরনের খবর একেবারে অনভিপ্রেত বলেও জানান বিদেশ মন্ত্রকরে মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: Narendra Modi: খালিস্তানি পান্নুন খুনে ভারতের 'ভূমিকার' অভিযোগ, মুখ খুললেন প্রধানমন্ত্রী

দেখুন বিদেশ মন্ত্রকের বিবৃতি...

(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).