COVID-19 Cases In India: বুধবার সংক্রমণ বিধ্বস্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছুঁই ছুঁই
করোনা আক্রান্তের তালিকায় (COVID-19 Cases In India) হু হু করে সামনের দিকে এগিয়ে চলেছে ভারত। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ৩৭ হাজার ৭২৪ জন। একই দিনে করোনার বলি ৬৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্ত ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৭৩২। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৪৯ জন। সংক্রমণের তালিকায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন।
নতুন দিল্লি, ২২ জুলাই: করোনা আক্রান্তের তালিকায় (COVID-19 Cases In India) হু হু করে সামনের দিকে এগিয়ে চলেছে ভারত। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ৩৭ হাজার ৭২৪ জন। একই দিনে করোনার বলি ৬৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্ত ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৭৩২। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৪৯ জন। সংক্রমণের তালিকায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন।
জানা গিয়েছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ৮ হাজার ৩৬৯ জন। মঙ্গলবার সারাদিনে ২৪৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১২ হাজার ২৭৬ জন। শুধুমাত্র মুম্বইতেই মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৯৫ জন। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্ট অনুসারে গতকাল সেখানে করোনায় মৃত ৬২ জন। সবমিলিয়ে এই পর্যন্ত দেশের বাণিজ্য নগরীতে করোনার বলি হলেন ৫ হাজার ৮১৪ জন। বুধবার আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৪৭ লক্ষ ২৪ হাজার ৫৪৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারেই ৩ লক্ষ ৪৩ হাজার ২৪৩টি নমুনা পরীক্ষা হয়। তবে গত দুদিনে ভারতে নতুন করে করোনা রোগীর সংখ্যা সামান্য হলেও কমেছে। যেখানে দুদিন আগে ৪০ হাজার একদিনে আক্রান্ত হল। সেখানে এখন ৩৭ হাজারের কোঠায় রয়েছে নতুন রোগীর সংখ্যা। আরও পড়ুন-Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়ছে? আজ সুপ্রিম রায়
Spike of 37,724 cases and 648 deaths reported in India in the last 24 hours.
Total #COVID19 positive cases stand at 11,92,915 including 411133 active cases, 7,53,050 cured/discharged/migrated and 28,732 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/U1M6Wdqqyw
— ANI (@ANI) July 22, 2020
দেশের মধ্যে দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্যটি তামিলনাড়ু। সেখানে মোট সংক্রামিত ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬২৬। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৫ জন। তবে একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৮৯৪ জন।
(The above story first appeared on LatestLY on Jul 22, 2020 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

