Kaali: 'মিথ্যে কখনও কাউকে ভাল হিন্দু তৈরি করতে পারে না' কালী'-র বিতর্কিত পোস্টার নিয়ে কী বললেন মহুয়া

'কালী' ছবির পোস্টারে হিন্দু দেবীর মুখে সিগারেট কেন, তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে। বিতর্কিত পোস্টার প্রকাশ্যে আসায়, কালীর নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে।

Kaali: 'মিথ্যে কখনও কাউকে ভাল হিন্দু তৈরি করতে পারে না' কালী'-র বিতর্কিত পোস্টার নিয়ে কী বললেন মহুয়া
Mahua Moitra (Photo Credit: Instagram)

কলকাতা, ৫ জুলাই:  মিথ্যে কখনও কাউকে ভাল হিন্দু তৈরি করতে পারে না। 'সঙ্ঘী' বলে কটাক্ষ করে 'কালী' ছবির পোস্টার বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, তিনি কখনও কোনও ছবি কিংবা তার পোস্টারকে সমর্থন করেননি কিংবা ধূমপান শব্দকেও সমর্থন করেননি। তিনি শুধু বলেছেন, তারাপীঠে মা কালীর মন্দিরে যান, সেখানে গিয়ে দেখুন কীভাবে দেবীকে ভোগ এবং পানীয়র মাধ্যমে পুজো উৎসর্গ করা হয়। এমন মন্তব্যও করতে শোনা যায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে।

'কালী' (Kaali) ছবির পোস্টারে হিন্দু দেবীর মুখে সিগারেট কেন, তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে। বিতর্কিত পোস্টার প্রকাশ্যে আসায়,  কালীর নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে। এরপরই একটি সাংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

 

আরও পড়ুন:  Kaali: 'কালী আমিষ ভক্ষণকারী দেবী', বিতর্কিত পোস্টার নিয়ে মন্তব্য তৃণমূলের মহুয়া মৈত্রের

মহুয়া বলেন, 'আমার কাছে কালী মানে আমিষ ভক্ষণকারী এবং সুরা পানকারী  একজন দেবী। কে কীভাবে তাঁর আরাধ্য দেবতার ছবি আঁকবেন, তা একেবারে তাঁর নিজস্ব বিষয়। ভারতবর্ষের এমন অনেক জায়গা রয়েছে, যেখানে দেবীকে হুইস্কি অর্পণ করে পুজো দেওয়া হয়। কিন্তু বেশ কিছু জায়গায় ওই রীতিকে ধর্মীয় অনুশাসন বিরোধী বলে মনে করা হয়।' এমন মন্তব্য করেন মহুয়া।

(The above story first appeared on LatestLY on Jul 05, 2022 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).