Mumbai Rains: প্রবল বৃষ্টিতে জলের তলায় মুম্বই, মৃত্যু ১৫ জনের, বন্ধ লোকাল ট্রেন চলাচল
প্রতি বছর বর্ষায় মুম্বইয়ের চেনা ছবিটা ফিরল রবিবার। রবিবার সকালে মুম্বইবাসী ঘুম ভেঙে দেখল শহর জলের তলায়। স্বপ্ননগরীতে এখন শুধুই জলের মায়া। গতকাল সন্ধ্যা থেকে সেই যে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই চলেছে। গত ৬ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মুম্বই, ১৮ জুলাই: প্রতি বছর বর্ষায় মুম্বইয়ের চেনা ছবিটা ফিরল রবিবার। রবিবার সকালে মুম্বইবাসী ঘুম ভেঙে দেখল শহর জলের তলায় (Mumbai Rains)। স্বপ্ননগরীতে এখন শুধুই জলের মায়া। গতকাল সন্ধ্যা থেকে সেই যে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই চলেছে। গত ৬ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মুম্বইয়ে বর্ষায় যে ছবিটা দেখে গোটা দুনিয়া আঁতকে ওঠে সেই ছবিটাই ফের ধরা পড়ে। প্রবল বৃষ্টিতে বলিউড নগরীর দুটো আলাদা দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ট্রেন লাইনে জল উঠে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বইয়ের অধিকাংশ জায়গায় জমে জমে জল। আরও পড়ুন: মুম্বইয়ে প্রবল ভারী বর্ষণ, চেম্বুরে বাড়ি ধসে দেওয়াল চাপা পড়ে মৃত ১১
মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন। হনুমান নগর, কান্দিভালি ইস্ট এলাকায় বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সায়নের রেললাইন ট্র্যাক জলের তলায় ডুবে। ফলে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। গান্ধী মার্কেট এলাকাও জলের তলায় ডুবে। মুম্বইতে আগামী ২৪ ঘণ্টা জারি রয়েছে কমলা সতর্কতা।
Maharashtra | Heavy rainfall floods parts of Mumbai; visuals from Nalasopara
Indian Meteorological Department has forecast generally cloudy sky with Heavy rain today. pic.twitter.com/d3FqtYjNJt
— ANI (@ANI) July 18, 2021
সব মিলিয়ে মুম্বইয়ে (Mumbai) প্রবল ভারী বর্ষণে (Rainfall) ত্রাহি ত্রাহি অবস্থা। ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। কোথাও এক কোমর জল। বর্ষার মরশুমে এই প্রথম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। রবিবার এক বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল মুম্বই। চেম্বুরের (Chembur) ভারত নগর এলাকায় ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে প্রাণ হারালেন ১১ জন বস্তিবাসী। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ বাহিনী। ইতিমধ্যে, মুম্বইয়ের দমকল বাহিনী ১৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। অন্যদিকে, ভিক্রোলিতে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছে ৩ জন।
(The above story first appeared on LatestLY on Jul 18, 2021 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

