Heart Attack on Palm Tree Video: রস পাড়তে উঠে তাল গাছে 'হার্ট অ্যাটাক', মৃত্যু, চাঞ্চল্যকর ভিডিয়ো

Heart Attack on Palm Tree Video: রস পাড়তে উঠে তাল গাছে 'হার্ট অ্যাটাক', মৃত্যু, চাঞ্চল্যকর ভিডিয়ো
Sudden Heart Attack (Photo Credit: Twitter)

তাল গাছে উঠে হার্ট অ্যাটাক (Heart Attack)। তাল গাছে উঠেছিলেন রস পাড়তে। গাছে উঠে কাজ করতে করতে আচমকাই বুকে ব্যাথা। এরপর গাছের উপরই হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনার সাক্ষী তেলাঙ্গানা (Telangana)। তালের রস পাড়তে গাছে ওঠার পরপরই ওই ব্যক্তি যেভাবে হৃদরোগে আক্রান্ত হন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সময় মেলেনি, গাছের উপরই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর ওই ব্যক্তিকে গাছে থেকে নামিয়ে নিয়ে আসা হয়। তবে গাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Telangana Road Accident: তেলাঙ্গানায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ১ শিশু সহ ৬ জনের মৃত্যু

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).