Gujarat Shocker: স্ত্রীকে তিন তালাক দিয়ে দুই বান্ধবীর সঙ্গে থাকছেন এক ব্যক্তি; অভিযোগ দায়ের
স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক (Triple Talaq) দিয়ে দুই বান্ধবীর সঙ্গে থাকছেন এক ব্যক্তি। গুজরাতের (Gujarat) জুহাপুরার ঘটনা। ২৮ বছরের যুবতি এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। যুবতি জানান, ১০ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়র পর থেকেই স্বামী তুচ্ছ কারণে মারধর করত। ২০১৬ সালে এনিয়ে তিনি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও জানান। যদিও পরিবার ও প্রতিবেশীদের অনুরোধে সেই অভিযোগ পরে তুলে নেন।
আমেদাবাদ, ৭ জানুয়ারি: স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক (Triple Talaq) দিয়ে দুই বান্ধবীর সঙ্গে থাকছেন এক ব্যক্তি। গুজরাতের (Gujarat) জুহাপুরার ঘটনা। ২৮ বছরের যুবতি এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। যুবতি জানান, ১০ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়র পর থেকেই স্বামী তুচ্ছ কারণে মারধর করত। ২০১৬ সালে এনিয়ে তিনি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও জানান। যদিও পরিবার ও প্রতিবেশীদের অনুরোধে সেই অভিযোগ পরে তুলে নেন।
নতুন অভিযোগে যুবতি জানান, সাধারণ কারণে মারধর চলতেই থাকে। এছাড়াও গভীর রাতে বাড়ি ফেরে স্বামী। কারণ জিজ্ঞাসা করলেই চলত মারধর। যুবতির দাবি, মাস খানেক আগে তাঁর স্বামী দিল্লি যায়। এরপর সেখান থেকে দুই বান্ধবীকে নিয়ে ফিরে ফতওয়াদিতে আলাদা ফ্লাটে থাকতে শুরু করে। এনিয়ে জিজ্ঞাসা করার পর স্বামী তাঁকে তিন তালাক দিয়ে দেয়। শুধু তাই নয়, বাড়ি থেকেও বের করে দেয়। পরিবারের সদস্যরা স্বামীকে বোঝালেও সে বোঝেনি। আরও পড়ুন: Coronavirus Cases In India: ভারতে করোনাজয়ীর সংখ্যা ছাড়ালো ১ কোটির গণ্ডী, খুব শীঘ্রই শুরু টিকাকরণ
পুলিশ জানিয়েছে, ওই যুবতির দুটি মেয়ে রয়েছে। অভিযোগ পেতেই পুলিশ পারিবারিক হিংসা ও তিন তালাক বিরোধী আইনে মামলা রুজু করেছে।
(The above story first appeared on LatestLY on Jan 07, 2021 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

