Filmmaker Avinash Das: ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অমিত শাহর সঙ্গে পূজার ছবি শেয়ার করে বিপাকে বলিউড পরিচালক
আহমেদাবাদের অপরাধদমন শাখার অভিযোগ, গত ৮ মে পূজা সিঙ্ঘলের সঙ্গে অমিত শাহের ছবি শেয়ার করেন অবিনাশ দাস। সাধারণ মানুষের সামনে শাহর ভাবমূর্তি নষ্ট করতেই অবিনাশ দাস ওই কাজ করেছেন বলে অভিযোগ আহমেদাবাদের অপরাধদমন শাখার।
দিল্লি, ১৬ মে: আইএএস অফিসার পূজা সিঙ্ঘলের সঙ্গে অমিত শাহর ছবি শেয়ার করে বিপাকে চলচ্চিত্র পরিচালক অবিনাশ দাস (Avinash Das)। বছর পাঁচেক আগে আইএএস অফিসার পূজা সিঙ্ঘলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। এমন একটি ছবি শেয়ার করেন অবিনাশ দাস। এরপরই অবিনাশ দাসের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন চলচ্চিত্র পরিচালক। সেই কারণেই তিনি পূজার সঙ্গে শাহর ছবি শেয়ার করেন বলে অভিযোগ। প্রসঙ্গত মনরেগার অর্থ লোপাটের অভিযোগে ১১ মে গ্রেফতার করা হয় আইএএস অফিসার পূজা সিঙ্ঘলকে। বিপুল অর্থ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় ওই আইএস অফিসারকে। যে সময় পূজা সিঙ্ঘল বিহারের পশুপালন দফতরের সচিব চিলেন, সেই সময় অমিত শাহর সঙ্গে তাঁর ছবি শেয়ার করেই বিপাকে পড়েন বলিউডের এই পরিচালক।
আহমেদাবাদের অপরাধদমন শাখার অভিযোগ, গত ৮ মে পূজা সিঙ্ঘলের সঙ্গে অমিত শাহের (Amit Shah) ছবি শেয়ার করেন অবিনাশ দাস। সাধারণ মানুষের সামনে শাহর ভাবমূর্তি নষ্ট করতেই অবিনাশ দাস ওই কাজ করেছেন বলে অভিযোগ আহমেদাবাদের অপরাধদমন শাখার।
আরও পড়ুন: Pallavi Dey: অজানা 'স্ট্রেস' না প্রেম? অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র
শুধু তাই নয়, যে ছবি অবিনাশ দাস শেয়ার করেন, সেখানে পূজা সিঙ্খলকে জাতীয় পতাকার আদলে শাড়ি পরতে দেখা যায়। যা জাতীয় পতাকাকে অবমাননা করছে বলেও অভিযোগ। আনারকলি অফ আরাহ- নামে ওয়েব সিরিজের পরিচালক অবিনাশ দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অবিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
(The above story first appeared on LatestLY on May 16, 2022 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

