Haryana Shocker: মদ্যপ অবস্থায় নিজের ৩ সন্তানকে খালের জলে ছুঁড়ে মারল বাবা

মদ্যপ অবস্থায় নিজের সন্তানদের খালের (Canal) জলে ছুঁড়ে মারল বাবা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) কার্নাল জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Haryana Shocker: মদ্যপ অবস্থায় নিজের ৩ সন্তানকে খালের জলে ছুঁড়ে মারল বাবা
Canal (Photo Credits: IANS)

চন্ডীগড়, ২৪ নভেম্বর: মদ্যপ অবস্থায় নিজের সন্তানদের খালের (Canal) জলে ছুঁড়ে মারল বাবা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) কার্নাল জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। WHO Chief Tedros Adhanom: এবার ভ্যাকসিনের প্রয়োগে করোনাভাইরাস দূরীকরণের আশা জাগছে, বললেন WHO প্রধান 

প্রতক্ষ্যদর্শীদের থেকে খবর পেতেই ঘটনাস্থলে দ্রুত ছুটে যান স্থানীয় থানার পুলিশ কর্মী-আধিকারিকরা। সূত্রের খবর, অভিযুক্ত বাবার তিন সন্তানের বয়সই ৩ থেকে ৮ বছরের মধ্যে। অভিযুক্ত ব্যক্তি নালিপার গ্রামের বাসিন্দা, তার নাম সুশীল কুমার। অভিযোগের ভিত্তিতে সুশীল কুমারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় নিজের দোষ স্বীকার করে সুশীল।

পুলিশ সূত্রে খবর, সুশীল পেশায় ফলের ভেন্ডার হিসেবে কাজ করত। গত সোমবার স্ত্রীয়ের সঙ্গে পারিবারিক অশান্তি চরমে ওঠে তার। এরপরই এই মর্মান্তিক পদক্ষেপ নেয় সুশীল।

(The above story first appeared on LatestLY on Nov 24, 2020 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).