Driverless Train: কাঠুয়ায় চালক ছাড়াই ট্রেন ছোটা কাণ্ডে এবার বরখাস্ত স্টেশন মাস্টারকে
সম্প্রতি চালক ছাড়াই ঘণ্টায় ৭০-৭৫ কিলোমিটারেরও বেশী গতিবেগে জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে একটি ট্রেন পঞ্জাবে ছুটে গিয়েছিল। রেলের গাফলতির ছবি দেখে তাজ্জব হয়েছিল দেশ।
- Read in
- বাংলা
সম্প্রতি চালক ছাড়াই ঘণ্টায় ৭০-৭৫ কিলোমিটারেরও বেশী গতিবেগে জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে একটি ট্রেন পঞ্জাবে ছুটে গিয়েছিল। রেলের গাফলতির ছবি দেখে তাজ্জব হয়েছিল দেশ। কাঠুয়া স্টেশনে মালগাড়িটির ইঞ্জিন চালু রাখা অবস্থায় দাঁড় করিয়েই নেমে পড়েন চালক। তারপর সেই ট্রেন চালক ছাড়াই শুধু ইঞ্জিনের সাহায্যে ক্রমশ গতি বাড়াতে বাড়াতে ১০০ কিমি বেগে পৌঁছে গিয়েছিল পঞ্জাবে। শেষ অবধি কাঠের গুঁড়ি, স্লিপার ফেলে কোনওরকমে ভূতুড়ে ট্রেনটিকে থামানো সম্ভব হয়েছিল।
এই কাণ্ডে ৬ জন অধিকারিক, লোক-পাইট বা চালকের পর এবার কাঠুয়ার স্টেশন মাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করল উত্তর রেলওয়ে। এই কাণ্ডে স্টেশন মাস্টারের পরিষ্কার গাফলতি দেখতে পায় এই কাণ্ডের তদন্তকারীরা। তাদের শাস্তি কমানোর জন্য ৪৫ দিন পর উচ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন স্টেশন মাস্টার ও লোকো-পাইলট।
দেখুন খবরটি
Driverless Train in Punjab: After Loco-Pilot, Northern Railways Removes Kathua Station Master From Service #Kathua #JammuAndKashmir https://t.co/27J6Zuh9oC
— LatestLY (@latestly) March 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

