Gurmeet Ram Rahim: খুনের সাজা, গুরমিত রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
ডেরা সচ্চা সওদা প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি ৩১ লক্ষের জরিমানাও করা হয়েছে। গুরমিত রাম রহিমের পাশাপাশি তাঁর সহযোগী আরও ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয় পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের তরফে।
দিল্লি, ১৮ অক্টোবর: শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হল গুরমিত রাম রহিমকে Gurmeet Ram Rahim )। হরিয়ানার (Haryana) পঞ্চকুলার বিশেষ সিবিআই (CBI) আদালতের তরফে ডেরা সচ্চা সওদা (Dera Sacha Sauda) প্রধানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
রিপোর্টে প্রকাশ, ডেরা সচ্চা সওদা প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি ৩১ লক্ষের জরিমানাও করা হয়েছে। গুরমিত রাম রহিমের পাশাপাশি তাঁর সহযোগী আরও ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয় পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের তরফে।
আরও পড়ুন: Bangladesh: দুর্গা মণ্ডপে হামলার জের, অনশন ধর্মঘটের ডাক বাংলাদেশের সংখ্যালঘুদের
২০০২ সালের এক খুনের ঘটনাতেই গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করা হয়। ওই সালে গুরমিত রাম রহিমের এক শিষ্যের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। মৃত রণজিৎ সিংয়ের ছেলে গুরমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গুরমিত রাম রহিম শিষ্যদের সঙ্গে কুকর্ম চালাতেন। এমন খবর ফাঁসের পিছনে রণজিৎ সিংয়ের হাত ছিল। এমন আশঙ্কার পরই রণজিৎ সিংকে খুন করা হয় বলে অভিযোগ। ডেরা সচ্চা সওদার মন্দির সংলগ্ন এলাকা থেকেই রণজিৎ সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই রণজিৎ সিংয়ের ছেলে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে দায়ের করেন মামলা।
(The above story first appeared on LatestLY on Oct 18, 2021 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

