Delhi: মদ খেয়ে নিত্য দেরি করে বাড়ি, বকাবকি করায় মাকে গুলি করে খুন যুবকের
মদ খেয়ে বাড়ি আসায় ছেলেকে বকাবকি করেছিলেন। সেই কারণে ছেলে গুলি করে খুন করল মাকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির (Delhi) বাওয়ানা (Bawana) এলাকায়। মৃতের নাম বালাদেবী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুরজ।
নতুন দিল্লি, ৪ জুলাই: মদ খেয়ে বাড়ি আসায় ছেলেকে বকাবকি করেছিলেন। সেই কারণে ছেলে গুলি করে খুন করল মাকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির (Delhi) বাওয়ানা (Bawana) এলাকায়। মৃতের নাম বালাদেবী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুরজ।
পুলিশ জানিয়েছে, মহিলাকে বাম চোখে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।" তদন্তে নেমে জানা গেছে, নিয়মিত মদ খাওয়া এবং গভীর রাতে বাড়িতে আসার কারণে ছেলেকে ধমক দিয়েছিলেন ওই মহিলা। কারখানার শ্রমিক সুরজ এরপর তার মাকে খাবার দিতে বলে। যদিও বালাদেবী খাবার খাওয়ার আগে সুরজকে স্নান করতে বলেন। যদিও মায়ের কথা না শুনে রাগে সুরজ তাঁকে গুলি করে হত্যা করে। আরও পড়ুন: Defence Ministry On PM Modi's Leh visit: সশস্ত্র বাহিনী তাদের কর্মীদের সর্বোত্তম চিকিৎসা দেয়, লেহ হাসপাতাল নিয়ে অভিযোগ উড়িয়ে জানাল প্রতিরক্ষা মন্ত্রক
গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা এসে সুরজকে ধরে ফেলে। পরে পুলিশ এসে অভিযুক্ত সুরজকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আরও তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 04, 2020 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

