Delhi Mall Fight Video: পার্কিং টিকিট দিতে দেরি, শপিং মলের বাইরে চূড়ান্ত গণ্ডগোল, ভিডিয়ো ভাইরাল মুহূর্তে

Delhi Mall Fight Video: পার্কিং টিকিট দিতে দেরি, শপিং মলের বাইরে চূড়ান্ত গণ্ডগোল, ভিডিয়ো ভাইরাল মুহূর্তে
Delhi Mall Fight (Photo Credit: Twitter)

শপিং মলে প্রবেশ করতে কিছুটা দেরি হচ্ছিল। পার্কিং টিকিট দিতে দেরি হওয়াতেই শপিং মলে প্রবেশ করতে দেরি হচ্ছিল হরবিন্দর নামে এক ব্যক্তির। ফলে পার্কিং টিকিট দেওয়ার দায়িত্বে থাকা কৃষ্ণপালের সঙ্গে কার্যত বিবাদে জড়িয়ে পড়েন হরবিন্দর। কেন পার্কিংয়ের টিকিট দিতে দেরি হচ্ছে বলে প্রশ্ন তোলেন হরবিন্দর। এরপরই দুজনের মধ্যে প্রথমে বিবাদ এবং পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। দিল্লির (Delhi) আনন্দ বিহার মলের বাইরে এমনই একটি দৃশ্য চোখে পড়ায়, সেখানে হাজির হয় পুলিশ। হরবিন্দর এবং কৃষ্ণপালের বিবাদ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে থামে। তবে আনন্দ বিহারের বাইরে যে বিবাদ শুরু হয়, তার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).