Delhi Fire Incident: দিল্লিতে চামড়া কারাখানায় আগুন, পলাতক বিল্ডিং মালিকের নামে মামলা রুজু

দিল্লির (Delhi) আনাজ মান্ডিতে চামড়া কারাখানায় আগুন (Fire) নাগার ঘটনায় বিল্ডিং মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও বিল্ডিং মালিক রেহান (Rehan) পলাতক বলে জানিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। আজ ভোর ৫ টা নাগাদ দিল্লির (Delhi) রানি ঝাঁসি রোডের (Rani Jhansi Road) আনাজ মান্ডিতে (Anaj Mandi) একটি চামড়া কারখানায় (Factory) আগুন (Fire) লাগে। কিছুক্ষণ পর আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতরে শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ জন মৃত (Dead) বলে সরকারি তরফে জানানো হয়েছে। দমকলের ৩০টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নেভায়। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।

Delhi Fire Incident: দিল্লিতে চামড়া কারাখানায় আগুন, পলাতক বিল্ডিং মালিকের নামে মামলা রুজু
(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: দিল্লির (Delhi) আনাজ মান্ডিতে চামড়া কারাখানায় আগুন (Fire) নাগার ঘটনায় বিল্ডিং মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও বিল্ডিং মালিক রেহান (Rehan) পলাতক বলে জানিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। আজ ভোর ৫ টা নাগাদ দিল্লির (Delhi) রানি ঝাঁসি রোডের (Rani Jhansi Road) আনাজ মান্ডিতে (Anaj Mandi) একটি চামড়া কারখানায় (Factory) আগুন (Fire) লাগে। কিছুক্ষণ পর আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতরে শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ জন মৃত (Dead) বলে সরকারি তরফে জানানো হয়েছে। দমকলের ৩০টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নেভায়। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।

ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীই উদ্ধারের কাজও শুরু করেন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫টা ২২ মিনিটে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। পরে আরও ১৫টি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, অধিকাংশেরই মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। আহত ও অসুস্থ অবস্থায় অনেককে উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েক জনের। আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন। আনাজ মান্ডির এই কারখানাটি একটি সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত। ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। কারখানাটিতে মোট ৬ টি তলা আছে। প্রাণে বাঁচার জন্য অনেকেই ওপর থেকে ঝাঁপ দিতে শুরু করে। আরও পড়ুন: Delhi Fire: দিল্লির আনাজ মান্ডিতে কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪৩, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, শোকবার্তা অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রীর

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদের ১ লাখ টাকা করে অর্থসাহায্য করা হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। এছাড়া আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার দেবে বলেও ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদি ঘটনায় শোকবার্তা জানিয়ে বলেন, যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন তাঁদের জন্য আমি সহমর্মী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা নিচ্ছে।

(The above story first appeared on LatestLY on Dec 08, 2019 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).