Cyclone Michaung: অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, বাতিল একগুচ্ছ ট্রেন
ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউমের ( Michaung) জেরে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দুপুরে আছড়ে পড়তে পড়তে পারে ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মছলিপত্তনমে সোমবার দুপুরে আছড়ে পড়তে পারে মিগজাউম। ঘূর্ণিঝড়ের প্রভাবের জেরে তামিলনাড়ুর চেন্নাই-সহ একাধিক জায়গায় একটানা বৃষ্টি শুরু হয়েছে। যার মধ্যে চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গালপেট এবং তিরভাল্লুরে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে তামিলনাড়ুর বিভিন্ন জায়গার অফিস-সহ স্কুল, কলেজ সব ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি অফিসের কর্মীদের ঘরে বসেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে। মিগজাউমে জেরে পরপর ১১টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বঙ্গোপসগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তার জেরে পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে একটানা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে সতর্কতা। রবিবার থেকেই এক নাগাড় বৃষ্টির প্রভাব শুরু হয়েছে অনেক জায়গায়।
দেখুন চেন্নাইয়ের কী অবস্থা একটানা বৃষ্টির জেরে:
#WATCH | Tamil Nadu: Heavy rainfall in Chennai causes massive waterlogging in parts of the city.
(Visuals from Ashok Nagar area of the city) pic.twitter.com/i0N9NJb8Hl
— ANI (@ANI) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

