Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয় এগোচ্ছে প্রবল বেগে, গুজরাট নিয়ে আশঙ্কায় কেন্দ্র
ন্দ্রীয় সরকারের তরফে গুজরাটের বিপর্যস্ত এলাকাগুলিতে ৫ মন্ত্রীকে পাঠানো হয়েছে। যার মধ্যে মনসুখ মান্ডব্য পৌঁছেছেন কচ্ছতে। গুজরাটের কচ্ছতে পৌঁছেই পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন মনসুখ মান্ডব্য। অন্যদিকে দ্বারকায় গিয়েছেন পুরুষোত্তম রুপালা, দর্শনা জারদোস গিয়েছেন পোরবন্দরে। জামানগরে গিয়েছেন দেব্যাংশ চৌহান। মহেন্দ্র মুঞ্জপারা পৌঁছেছেন সোমনাথে।
দিল্লি, ১৩ জুন: ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন গুজরাট পার করতে পারে। অতি তীব্র ঘূর্ণিঝড়ের দাপটে গুজরাটে বিপর্যয় নামতে পারে। ফলে ঘূর্ণিঝড় যাতে দাপট দেখালেও, সেখানকার মানুষকে যাতে নিরাপদে অন্যত্র সরানো যায়, সেই কাজ শুরু করেছে প্রশাসন। বিপর্যয়ের জেরে গুজরাটের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। গুজরাটের কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর, রাজকোট, জুনাগড়, মরবিতে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে সৌরাষ্ট্র এবং কচ্ছতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। যার দাপট ক্রমশ বাড়ছে বলে খবর। আগামী ১৫ জুন পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে বলে জানানো হয় মৌসম ভবনের তরফে। গুজরাটের পাশাপাশি ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে দক্ষিণ রাজস্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ কর্ণাটকেও ঘূর্ণিঝড় বিপর্যেয়র জেরে সতর্কতা জারি করা হয়েছে বলে খবর।
বিপর্যয় আছড়ে পড়ার আগে এবার তড়িঘড়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। মঙ্গলবার বিকেল ৩টে থেকে গুজরাটের ৬টি জেলার প্রধানদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন অমিত শাহ।
Trailer videos of #BiparjoyCyclone from #Gujarat. The intensity of the sea waves is extremely High. #Cyclone#CycloneBiparjoy #BiparjoyCyclone #Biporjoy #BiparjoyUpdate #Gujaratcyclone #GujaratRain #Gujarat pic.twitter.com/XDUR5j7FTm
— Hiten Vithalani (@HitenVithalani) June 12, 2023
এসবের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে গুজরাটের বিপর্যস্ত এলাকাগুলিতে ৫ মন্ত্রীকে পাঠানো হয়েছে। যার মধ্যে মনসুখ মান্ডব্য পৌঁছেছেন কচ্ছতে। গুজরাটের কচ্ছতে পৌঁছেই পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন মনসুখ মান্ডব্য। অন্যদিকে দ্বারকায় গিয়েছেন পুরুষোত্তম রুপালা, দর্শনা জারদোস গিয়েছেন পোরবন্দরে। জামানগরে গিয়েছেন দেব্যাংশ চৌহান। মহেন্দ্র মুঞ্জপারা পৌঁছেছেন সোমনাথে।
অন্যদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার আঘেই পশ্চিম রেলের তরফে পরপর ৬৭টি ট্রেন বাতিল করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

