Coronavirus Outbreak in India: মহারাষ্ট্রে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু
মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা (Buldhana) জেলায় এক সন্দেহভাজন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সি ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।
মুম্বই, ১৪ মার্চ: মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা (Buldhana) জেলায় এক সন্দেহভাজন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সি ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জেন প্রেমচাঁদ পণ্ডিত জানিয়েছেন, "ওই ব্যক্তি কয়েকদিন আগে উচ্চ রক্তচাপ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আজ সকালে বুলধানা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে আজ বিকেল ৪.২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট এলেই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না।" আরও পড়ুন: Coronavirus Outbreak In India: 'বিপর্যয়' ঘোষণা, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ২ জনের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য কেন্দ্রের
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। ভারতে নতুন করে আরও ২ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬ জন। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠছেন অন্তত ১০ জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শনিবার সকালে মহারাষ্ট্রের ২ জনের দেহে নোভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। সংক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Mar 14, 2020 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

