Coronavirus Cases in India: একদিনে দেশে করোনার ধাক্কায় আক্রান্ত ৪ লক্ষেরও বেশি, মৃত্যু ছাড়িয়ে গেল ৪ হাজার
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৪ লক্ষেরও অধিক মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত ৪,০৩,৭৩৮। মৃত ৪,০৯২। তবে করোনা সারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৩,৮৬,৪৪৪। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,২২,৯৬,৪১৪। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৪২,৩৬২। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।
নতুন দিল্লি, ৯ মে: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে ৪ লক্ষেরও অধিক মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত ৪,০৩,৭৩৮। মৃত ৪,০৯২। তবে করোনা সারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৩,৮৬,৪৪৪। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,২২,৯৬,৪১৪। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৪২,৩৬২। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।
করোনার কামড়ে সবথেকে বিপর্যস্ত মহারাষ্ট্র। এরপরই রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। দেশজুড়ে অক্সিজেন, বেড ও টিকার সংকট। সবমিলিয়ে বেসামাল করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা। রাজ্যগুলিতে বেড সংকট, অক্সিজেন সংকট মিটছেই না। শ্বাসবায়ুর অভাবে প্রতিদিন প্রাণ চলে যাচ্ছে হাজার হাজার মানুষের। স্বজন, প্রিয়জন হারানোর ব্যাথায় কাতর দেশ। শ্মশানে জ্বলছে চিতার পর চিতা। মাটি পড়ছে কবরে। আরও পড়ুন, জেলে কোভিড সংক্রমণে রাশ টানতে বন্দিদের প্যারোল বাড়ানো হোক, নির্দেশ শীর্ষ আদালতের
India reports 4,03,738 new #COVID19 cases, 3,86,444 discharges, and 4,092 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 2,22,96,414
Total discharges: 1,83,17,404
Death toll: 2,42,362
Active cases: 37,36,648
Total vaccination: 16,94,39,663 pic.twitter.com/m00jtZZhwY
— ANI (@ANI) May 9, 2021
আমাদের রাজ্যের চিত্রটাও ব্যতিক্রম নয়। শেষ বুলেটিন অনুযায়ী, আমাদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় বলি ১২৭ জন। শুধু কলকাতাতেই সংক্রমিত ৩ হাজার ৯৬১, ৩৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় সংক্রমিত ৩ হাজার ৯৮২, ৩৯জনের মৃত্যু। পঃ মেদিনীপুরে একদিনে আক্রান্ত ৭৮৬ জন, ৫জনের মৃত্যু।
(The above story first appeared on LatestLY on May 09, 2021 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

