Karnataka Assembly Election 2023: কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের

বিজেপিকে হারিয়ে কর্নাটকে এবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেসের। আর তাই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করার চেষ্টা হচ্ছে এই রাজ্যে। বৃহস্পতিবার তারা কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে।

Karnataka Assembly Election 2023: কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের
Photo Credits: PTI

নয়াদিল্লি: বিজেপিকে (BJP) হারিয়ে কর্নাটকে (Karnataka) এবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেসের (Congress)। আর তাই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করার চেষ্টা হচ্ছে এই রাজ্যে। বৃহস্পতিবার তারা কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তারকা প্রচারকদের (star campaigners) তালিকা প্রকাশ করেছে।

সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Party president Mallikarjun Kharge), ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (UPA chairperson Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra), কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (state chief DK Shivakumar), রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা সিদ্দিরামাইয়া (LoP Siddaramaiah), সদ্য বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার (Jagadish Shettar), শশী থারুর (Shashi Tharoor)-সহ মোট ৪০ জনের। আরও পড়ুন: Government Jobs 2023: AIIMS-এ নার্সিং অফিসার পদে নিয়োগ হবে কয়েক হাজার, জেনে নিন বিস্তারিত

 

(The above story first appeared on LatestLY on Apr 19, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).