Covid 19: করোনা সংক্রমণ অত্যধিক বাড়লে, স্কুল বন্ধই শেষ উপায়, দিল্লি নিয়ে বাড়ছে আতঙ্ক

পাশাপাশি মণীশ শিশোদিয়া আরও বলেন, সামনেই গরমের ছুটি। ফলে ওই সময়ে পড়ুয়াদের সিলেবাস কীভাবে সম্পূর্ণ করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলেও জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী।

Covid 19: করোনা সংক্রমণ অত্যধিক বাড়লে, স্কুল বন্ধই শেষ উপায়, দিল্লি নিয়ে বাড়ছে আতঙ্ক
COVID 19 (Photo Credit: File Photo)

দিল্লি, ১৫ এপ্রিল:  দিল্লিতে (Delhi)ফের ছড়াচ্ছে কোভিড (COVID 19) আতঙ্ক। রাজধানী শহরে ফের নতুন করে সংক্রমণ  বাড়ছে বলে খবর। দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায়, স্কুলগুলিতে কি পঠনপাঠন চলবে? এমন প্রশ্নের উত্তরে মুখ খোলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেন, করোনার প্রকোপে আবার নতুন করে পড়াশোনায় ব্যাঘাত ঘটুক, সরকার তা চায় না। পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপদে রেখে কীভাবে স্কুলগুলিতে পড়াশোনা চালানো যায়, সে বিষয়েই পদক্ষেপ করা হবে সরকারের তরফে। তবে করোনা (Corona) অত্যধিক বাড়লে, নতুন করে স্কুল বন্ধ করাই সংক্রমণ রোধের রাস্তা বলেও মন্তব্য করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

এসবের পাশাপাশি মণীশ শিশোদিয়া আরও বলেন, সামনেই গরমের ছুটি। ফলে ওই সময়ে পড়ুয়াদের সিলেবাস কীভাবে সম্পূর্ণ করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলেও জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Ranbir Kapoor - Alia Bhatt Wedding: 'ছোট্ট ছোট্ট হাত থেকে বধূবেশ', রণবীর-আলিয়ার বিয়েতে আবেগপ্লুত নায়িকার নিরাপত্তারক্ষী

সম্প্রতি দিল্লির একটি বেসরকারি স্কুলে এক শিক্ষক এবং পড়ুয়া একযোগে করোনায় সংক্রমিত হন। ফলে ওই দুজনকে ছুটিতে পাঠানো হয়। দিল্লির ওই বেসরকারি স্কুলে একযোগে শিক্ষক এবং পড়ুয়ার করোনা সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

(The above story first appeared on LatestLY on Apr 15, 2022 07:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).