Kangana Ranaut: 'কঙ্গনাকে গ্রেফতার করে পদ্মশ্রী ফেরানো হোক', ভারতের 'স্বাধীনতা' ২০১৪ সালে মন্তব্যের পর দাবি নবাব মালিকের

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন এনসিপি নেতা নবাব মালিক। ভারতের স্বাধীনতা নিয়ে এই ধরনের মন্তব্যের আগে কঙ্গনা 'ভাঙ'-এর নেশা করেছেন বলেও কটাক্ষ করেন নবাব মালিক।

Kangana Ranaut: 'কঙ্গনাকে গ্রেফতার করে পদ্মশ্রী ফেরানো হোক', ভারতের 'স্বাধীনতা' ২০১৪ সালে মন্তব্যের পর দাবি নবাব মালিকের
Kangana Ranaut, Nawab Malik (Photo Credit: Twitter/ANI/Instagram)

মুম্বই, ১২ নভেম্বর: কঙ্গনা (Kangana Ranaut) রানাউত স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে, তাঁকে গ্রেফতার করা হোক। এমনই দাবি করলেন মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক।

কটাক্ষ নবাব মালিকের...

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। ভারতের স্বাধীনতা নিয়ে এই ধরনের মন্তব্যের আগে কঙ্গনা 'ভাঙ'-এর নেশা করেছেন বলেও কটাক্ষ করেন নবাব মালিক।

দেখুন কী বললেন নবাব মালিক...

 

সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে তিনি বলেন, ১৯৪৭ সালে ভারত যে স্বাধানতা অর্জন করেছিল, তা আদতে ''ভিক্ষার'' সমান। 'ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালের পর।'  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমলেই ভারত প্রকৃত স্বাধীনতা অর্জন করে বলে দাবি করেন সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত বলিউড (Bollywood) অভিনেত্রী।

আরও পড়ুন: Kangana Ranaut: 'ভারত প্রকৃত স্বাধীনতা পায় ২০১৪ সালে', বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার বিরুদ্ধে দায়ের অভিযোগ

কঙ্গনার ওই মন্তব্যের পর থেকে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। ভারতের স্বাধীনতা নিয়ে এই ধরনের মন্তব্য করে কঙ্গনা ভগৎ সিং, সুভাষ চন্দ্র বোস, মহাত্মা গান্ধীদের অপমান করেছেন বলেও তোপ দাগতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

(The above story first appeared on LatestLY on Nov 12, 2021 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).